মানিকগঞ্জে স্কুল বাসে আগুন দিল দুর্বৃত্তরা

১০ নভেম্বর ২০২৫, ০২:০৫ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০২:০৮ PM
আগুনে পুড়ে গেছে স্কুল বাসটি

আগুনে পুড়ে গেছে স্কুল বাসটি © টিডিসি ফটো

মানিকগঞ্জের শিবালয়ে একটি স্কুল বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। রবিবার (৯ নভেম্বর) রাতে উপজেলার উথলী মোড়ে সারমানো সিএনজি অ্যান্ড ফিলিং স্টেশনের পাশে পার্কিং করে রাখা অবস্থায় মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের বাসটিতে আগুন দেয় দুর্বৃত্তরা।

স্থানীয় লোকজন আগুন দেখতে পেয়ে দ্রুত নবগ্রাম ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

বাসটিতে অগ্নিসংযোগের সময় কোনো যাত্রী ছিল না। প্রতিদিন সকাল ৬টার দিকে শিবালয় উপজেলার উথলী মোড় থেকে সদর উপজেলার গিলন্ড পর্যন্ত মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের আনা-নেয়া করে বাসটি।

দশিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, রবিবার রাতে এ আগুনের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পুলিশ সেখানে যায়। আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যবেক্ষণে কাজ করছে পুলিশ এবং কে বা কারা এ অগ্নিসংযোগের সঙ্গে জড়িত সে বিষয়ে তদন্ত চলছে বলেও জানান ওসি।

 

 

মিয়ানমারে পাচারের সময় সেন্টমার্টিনে সাড়ে ৩৭ টন সিমেন্টসহ আট…
  • ০২ নভেম্বর ২০২৬
নদী গবেষণা ইনস্টিটিউটে ইন্টার্নশিপের সুযোগ, থাকবে মাসিক ভাত…
  • ০২ নভেম্বর ২০২৬
খুলনায় দুই যুবকের মরদেহ উদ্ধার
  • ০২ নভেম্বর ২০২৬
অবিশ্বাস্য রেকর্ড গড়লেন এমবাপ্পে
  • ০২ নভেম্বর ২০২৬
বিসিএস ক্যাডার হওয়ার পর সবার ট্রেনিং আছে, ওরিয়েন্টেশন ছাড়াই…
  • ০২ নভেম্বর ২০২৬
‎জাবি ছাত্রীকে হেনস্তার অভিযোগে ইতিহাস পরিবহনের ১২ বাস আটক
  • ০২ নভেম্বর ২০২৬