রাজধানীতে দুই বাসে আগুন

১০ নভেম্বর ২০২৫, ১১:০৩ AM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ১১:১১ AM
রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় দুটি বাসে আগুন © সংগৃহীত

রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুরে ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। আজ সোমবার (১০ নভেন্বর) ভোর ৫টা ৪০ মিনিটের দিকে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।  

অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের মোট চারটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে কে বা কারা, কী উদ্দেশ্যে এই অগ্নিকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত নয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

আরও পড়ুন : রাজনীতি লুটেরা-চাঁদাবাজদের কাছে থাকবে, তা আর চাই না: নাহিদ ইসলাম

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ বলেন, ভোর ৫টা ৪০ মিনিটে আমাদের কাছে সংবাদ আসে রাজধানীর মেরুল বাড্ডা ও শাহজাদপুর এলাকায় ভিক্টর পরিবহনের দুটি বাসে আগুন দেওয়া হয়েছে। পরে আমাদের দুইটি করে ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে বাসে কিভাবে আগুন লেগেছে তা আমরা জানি না। ‌এখনও আমাদের কাছে এই বিষয়ে কোনো সংবাদ বা তথ্য আসেনি।

পুলিশ সূত্রে জানা যায়, রাজধানীর গুলশান থানার অন্তর্গত শাহজাদপুর বাঁশতলায় একটি এবং ভাটারা থানার সামনে ওভার ব্রিজ সংলগ্ন স্থানে আরেকটি অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আগুনটি ইচ্ছাকৃতভাবে দেওয়া হতে পারে। তবে সুনির্দিষ্ট কারণ এখনো জানা যায়নি।

বিদ্যুৎ সংকটে ব্যাহত ববির ল্যাব-শ্রেণি কার্যক্রম, অবহেলায় প…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
সিম্ফনি মোবাইল ১৩ জেলায় নিয়োগ দেবে টেরিটরি সেলস ম্যানেজার, …
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
গুরুত্বপূর্ণ তথ্য দিলেন গাজী নজরুলের স্ত্রী, পাঠানো হলো কার…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেলের পৃথক গেজেট নিয়ে যা বলছে মন্…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
মেসির শেষ ম্যাচের জার্সি দেখতে কেমন
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
আন্দোলনের মধ্যেই চুয়েটে সাবেক ভিসি, স্লোগানে স্বাগত জানালেন…
  • ২২ সেপ্টেম্বর ২০২৬