মোহাম্মদপুরে গাড়ির গ্যারেজে আগুন, বিকট বিস্ফোরণে আতঙ্ক

০৯ নভেম্বর ২০২৫, ০২:৪৪ AM
একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন

একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন © সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুরের বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে ভয়াবহ আগুন লেগেছে। শনিবার (৮ নভেম্বর) দিনগত রাত ১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট।

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার শাহজাহান হোসেন জানান, ‘রাত ১টার দিকে বেড়িবাঁধ এলাকায় ইউল্যাব ইউনিভার্সিটির সামনে একটি গাড়ির গ্যারেজে আগুন লাগার খবর পাই। ঘটনাস্থলে দুটি ইউনিট পাঠানো হয়েছে, তারা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।’

স্থানীয়দের বরাতে জানা গেছে, আগুন লাগার কিছুক্ষণ পরপর একের পর এক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। তাদের ধারণা, গ্যারেজে থাকা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণ থেকেই এসব শব্দ হতে পারে। আগুনে গ্যারেজে থাকা একাধিক গাড়ি পুড়ে গেছে বলেও জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ সম্পর্কে কিছু নিশ্চিত করতে পারেনি ফায়ার সার্ভিস। শাহজাহান হোসেন বলেন, ‘আগুনের সূত্রপাত কোথা থেকে হয়েছে, তা এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলে তদন্ত করে বিষয়টি জানা যাবে।’

গোয়েন্দা তথ্য সংগ্রহে গিয়ে ছুরিকাঘাতে পুলিশ সদস্য নিহত, দৌড়…
  • ২৩ নভেম্বর ২০২৬
ডাকসু ভিপি সাদিক কায়েমের বাড়িতে দুই এমপি
  • ২৩ নভেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফাহিম সালেহের নামে স্কলারশিপ ও উদ্যো…
  • ২৩ নভেম্বর ২০২৬
বেনাপোল সীমান্তে সমাবেশ করে শেখ হাসিনাকে দেশে ফিরতে বললেন ব…
  • ২৩ নভেম্বর ২০২৬
নিষিদ্ধ ছাত্রলীগের আলোচিত নেত্রী তানিয়া আক্তার গ্রেপ্তার
  • ২২ নভেম্বর ২০২৬
ডাকাতের ভয়ে অ্যাম্বুলেন্সেই সন্তান প্রসব, নবজাতকের মৃত্যু
  • ২২ নভেম্বর ২০২৬