গভীর রাতে স্কুলবাসে আগুন, ঘুমন্ত চালক দগ্ধ

১৪ নভেম্বর ২০২৫, ১০:১৬ AM , আপডেট: ১৪ নভেম্বর ২০২৫, ১০:৩১ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © সংগৃহীত

মানিকগঞ্জে গভীর রাতে থেমে থাকা একটি স্কুলবাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ সময় বাসের ভেতরে ঘুমিয়ে থাকায় গুরুতর দগ্ধ হয়েছেন চালক তাবেজ খান (৪৫)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দিবাগত রাত দেড়টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ ঘটনা ঘটে।

দগ্ধ তাবেজ খানকে প্রথমে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে পাঠানো হয়। তিনি মানিকগঞ্জ সদর উপজেলার বাড়ইবিকুরা এলাকার আবুল হোসেনের ছেলে।

শিবালয় থানার উপপরিদর্শক (এসআই) সুমন চক্রবর্তী জানান, ‘হলি চাইল্ড স্কুল ও কলেজ’-এর শিক্ষার্থী বহনকারী বাসটি প্রতিদিনের মতো ঢাকা-আরিচা মহাসড়কের পাশে পার্কিং করা ছিল। এ সময় চালক তাবিজ খান বাসের মধ্যে ঘুমিয়ে ছিলেন। রাত আনুমানিক দেড়টার দিকে দুর্বৃত্তরা বাসটিতে আগুন ধরিয়ে দেয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে।

তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে চালককে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। এ সময় ফায়ার সার্ভিসকর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন। এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলছে বলে জানান তিনি।

ময়মনসিংহে সুতার কারখানায় আগুন, নেভাতে কাজ করছে ফায়ার সার্ভি…
  • ১১ নভেম্বর ২০২৬
চুরি করতে গিয়ে ধরা পড়লেন জেলা অটো শ্রমিকদল সভাপতি
  • ১১ নভেম্বর ২০২৬
ঢাবির জহুরুল হক হলের গেটে মিলল অবিস্ফোরিত ককটেল
  • ১১ নভেম্বর ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট এরদো…
  • ১১ নভেম্বর ২০২৬
রাবি সংস্কার আন্দোলনের আহ্বায়ক আম্মার, সদস্য সচিব আরিফ
  • ১১ নভেম্বর ২০২৬
চুয়েটে ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ক্লাস শুরু কবে, জানালেন বিভাগীয়…
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950