৫ দফা দাবিতে জেলা প্রশাসককে মানিকগঞ্জ জামায়াতে ইসলামীর স্মারকলিপি

১২ অক্টোবর ২০২৫, ০৯:০০ PM
জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতারা

জেলা প্রশাসককে স্মারকলিপি দিচ্ছেন জামায়াতে ইসলামীর নেতারা © টিডিসি

বাংলাদেশ জামায়াতে ইসলামী মানিকগঞ্জ জেলা শাখার উদ্যোগে ‘জুলাই জাতীয় সনদ’ বাস্তবায়ন ও আগামী ফেব্রুয়ারি মাসে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচন আয়োজনসহ ৫ দফা দাবিতে বিক্ষোভ মিছিল ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) বিকেলে মানিকগঞ্জ জেলা প্রশাসক ড. মানোয়ার হোসেন মোল্লার কাছে স্মারকলিপিটি দেন জেলা জামায়াতের নেতারা।

স্মারকলিপি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা আমির হাফেজ মাওলানা কামরুল ইসলাম, মানিকগঞ্জ-৩ আসনের জামায়াত মনোনীত প্রার্থী অধ্যক্ষ মাওলানা দেলোয়ার হোসাইন, জেলা সেক্রেটারি মাওলানা নুরুল ইসলাম, নায়েবে আমির অ্যাডভোকেট আনোয়ার হোসেন, পৌর আমির হুমায়ূন কবির, মাওলানা জাকিরুল ইসলাম খান, ইঞ্জিনিয়ার মুসলিম উদ্দিন প্রমুখ।

এর আগে মানিকগঞ্জ শহীদ রফিক চত্বরে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি প্রদান করা হয়।

স্মারকলিপিতে উল্লেখ করা হয়, দেশের অধিকাংশ রাজনৈতিক দল, বুদ্ধিজীবী, সাংবাদিক, গবেষক ও পেশাজীবীরা পিআর পদ্ধতিতে নির্বাচনের পক্ষে মত দিয়েছেন। অতীতের স্বৈরাচারী ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার কারণে সংবিধান ও গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

জামায়াতের নেতারা বলেন, ‘দিনের ভোট রাতে’ প্রহসনের পুনরাবৃত্তি ঠেকাতে অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের কোনো বিকল্প নেই।

স্মারকলিপিতে জামায়াতে ইসলামী যে ৫ দফা দাবি উপস্থাপন করেছে, তা হলো আগামী ফেব্রুয়ারির জাতীয় নির্বাচনের পূর্বে ‘জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ’ জারি ও গণভোটের আয়োজন; জাতীয় নির্বাচনে উভয় কক্ষে পিআর পদ্ধতি চালু করা; নির্বাচনে সব দলের জন্য সমান সুযোগ বা লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত করা; বিগত সরকারের সব জুলুম, নির্যাতন ও দুর্নীতির বিচার করা ও স্বৈরাচারের দোসর জাতীয় পার্টি ও ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা।

জেলা জামায়াতের মতে, এই ৫ দফা দাবি বাস্তবায়ন হলে জনগণের আস্থা পুনঃপ্রতিষ্ঠিত হবে, দেশে রাজনৈতিক স্থিতিশীলতা ফিরে আসবে এবং বাংলাদেশ একটি ন্যায়ভিত্তিক ও জবাবদিহিমূলক গণতান্ত্রিক রাষ্ট্রে পরিণত হবে। তারা অবিলম্বে দাবিগুলো বাস্তবায়নের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9