৫ দফা দাবিতে পাবনায় জামায়াতে ইসলামীর মিছিল সমাবেশ

১২ অক্টোবর ২০২৫, ০৬:৪৯ PM
৫ দফা দাবিতে মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রবিবার দুপুরে পাবনা শহরে

৫ দফা দাবিতে মিছিল করেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। রবিবার দুপুরে পাবনা শহরে © টিডিসি

জুলাই সনদের আইনি ও সাংবিধানিক ভিত্তি, সংসদের উভয় কক্ষে পিআর (সংখ্যানুপাতিক) পদ্ধতি চালুসহ পাঁচ দফা দাবিতে পাবনায় মিছিল ও সমাবেশ করেছেন জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। সমাবেশ ও মিছিল শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

রবিবার (১২ অক্টোবর) দুপুর ১২টার দিকে পাবনা শহীদ চত্বরে সমাবেত হয় জামায়াতের নেতাকর্মীরা। এ সময় সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, নায়েবে আমির মাওলানা জহুরুল ইসলাম, প্রিন্সিপাল মাওলানা ইকবাল হোসেন, সেক্রেটারি মাওলানা আব্দুল গাফফার খান প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, ‘পৃথিবীর গণতান্ত্রিক দেশের অর্ধেকের বেশি দেশেই পিআর রয়েছে। উন্নত দেশের অর্ধেকের বেশি রাষ্ট্রে পিআর পদ্ধতি আছে। চলমান পদ্ধতিতে আমরা ৫৫ বছর দেখেছি। এই পদ্ধতি আমাদের কিছু দিতে পারেনি। দিয়েছে স্বৈরাশাসক আর ফ্যাসিবাদ। তাই বাংলাদেশের গ্রুপিং রাজনীতি, হানাহানি-সহিংসতার রাজনীতি, দুর্নীতি ও সন্ত্রাসমুক্ত এবং ভবিষ্যতে ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের জন্য পিআর পদ্ধতি অপরিহার্য।’

সমাবেশ শেষে বিশাল মিছিল বের করা হয়। মিছিলটি শহীদ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান সড়ক আব্দুল হামিদ রোড হয়ে জিরো পয়েন্ট হয়ে জেলা প্রশাসকের সামনে গিয়ে শেষ হয়। 

পরে জেলা জামায়াতে ইসলামীর শীর্ষ নেতারা জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।

একসঙ্গে ২৩ অধ্যাপক পেল বরিশাল বিশ্ববিদ্যালয়
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
সিগারেট বিক্রি নিয়ে বাকবিতণ্ডা, জিএসের চাপে দোকান বন্ধের অভ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‎চলতি বছরেই জাবির ৭ম সমাবর্তন আয়োজনের দাবি জাকসুর
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসু ব্যবসায় শিক্ষা অনুষদে লিফটের ব্যবস্থা করেনি, প্রশাসনই…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
অধিকাংশ সরকারি কর্মকর্তা চোর: স্পিকার
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাউশির ৬১০ পদের ফল প্রকাশের দাবিতে চাকরিপ্রার্থীদের মানববন্…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9