নির্বাচনের আগে গণভোট অনুষ্ঠিত হতে হবে: জামায়াতসহ আট দল

১৪ নভেম্বর ২০২৫, ১২:৪০ PM
সংবাদ সম্মেলনে আট দল

সংবাদ সম্মেলনে আট দল © সংগৃহীত ছবি

জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট একই দিনে আয়োজনের প্রস্তাবে একমত নয় জামায়াতে ইসলামীসহ যুগপৎ আন্দোলনরত আটটি দল। তারা জানিয়েছে, গণভোট নির্বাচনের আগেই অনুষ্ঠিত হতে হবে।

শুক্রবার (১৪ নভেম্বর) সকালে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আট দলের এই অবস্থান তুলে ধরেন জামায়াতের নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

তাহের আরও বলেন, আগামী ১৬ নভেম্বর আট দলের শীর্ষ নেতারা বৈঠকে বসবেন এবং সেখান থেকেই নতুন কর্মসূচি ঘোষিত হবে। তিনি জানান, আজ (শুক্রবার) ঢাকায় পূর্বনির্ধারিত কর্মসূচি পালন করবে না আট দল।

এ সময় ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের তিনজন উপদেষ্টাকে অপসারণ করার দাবি জানান। তিনি জানান, আপাতত তিনি সেই তিন উপদেষ্টার নাম বলবেন না, তবে ব্যবস্থা না নিলে প্রকাশ করে দেবেন।

এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ আজ, জানা যাবে ৩ পদ্ধতিতে
  • ২৩ নভেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষপর্বের ফরম পূরণ শুরু ২৯ …
  • ২৩ নভেম্বর ২০২৬
চলতি বছর ৭৬ বার কমেছে সোনার দাম, আজ ভরিতে কত
  • ২৩ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর শিক্ষক নিয়োগ বিধিমালা নিয়ে সভা কাল, আসতে পারে তি…
  • ২৩ নভেম্বর ২০২৬
ক্যান্সারে আক্রান্ত স্ত্রী, নিজের দুই কিডনিতেও জটিলতা; তবুও…
  • ২৩ নভেম্বর ২০২৬
ঘরের মাঠ ক্যাম্প ন্যুতে শ্বাসরুদ্ধকর প্রত্যাবর্তনের গল্প লি…
  • ২৩ নভেম্বর ২০২৬