জাতীয় বিশ্ববিদ্যালয়ের চতুর্থ বর্ষের ফল প্রকাশ, দেখবেন যেভাবে

১৩ নভেম্বর ২০২৫, ১১:১৫ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অদ্য ১৩.১১.২০২৫ তারিখে প্রকাশ করা হলো। এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৩ টি কলেজের ২,৫৬,৫৯১ (দুই লক্ষ ছাপ্পান্ন হাজার পাঁচশত একানব্বই) জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষার গড় পাশের হার ৬৮.৬৭%।

পরীক্ষার ফল দেখার পদ্ধতি জানিয়ে বলা হয়, ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd এবং http://result.nu.ac.bd) এ রাত ১১:৪৫ টায় পাওয়া যাবে।

উল্লেখ্য, ০৪ বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) অতিসত্ত্বর প্রকাশ করা হবে বলে জানা গেছে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে থাকে বলেও বিশ্ববিদ্যালয় জানিয়েছে।

ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬
মাদ্রাসায় শিক্ষক নিজে, ক্লাস নেন মামা, বেতন ভাগাভাগি করে নে…
  • ১২ অক্টোবর ২০২৬
আগামীতে দুটো দল দেখি, এক জামায়াত, আরেকটা আওয়ামী লীগ— যে কা…
  • ১২ অক্টোবর ২০২৬
নীতিমালার গ্যাঁড়াকলে ১৮তম নিবন্ধনে উত্তীর্ণ ট্রেড ইন্সট্রা…
  • ১২ অক্টোবর ২০২৬
ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন অ…
  • ১২ অক্টোবর ২০২৬
ফেসবুকে ‘জানক স্ট্রিট’ প্রদর্শনের ভিডিও ভাইরাল, ডিবির হাতে …
  • ১২ অক্টোবর ২০২৬