জাতীয় বিশ্ববিদ্যালয়ের ফল প্রকাশ আজ, নতুন পদ্ধতিতে দেখবেন যেভাবে

১৩ নভেম্বর ২০২৫, ০৮:২৭ AM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:৩৬ AM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত ছবি

২০২৩ সালের অধীন অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল প্রকাশ করবে জাতীয় বিশ্ববিদ্যালয়। এতে কয়েক লাখ শিক্ষার্থীর দুশ্চিন্তার অবসান ঘটবে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিকাল ৪ টায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হবে। বিষয়টি দ্য ডেইলি ক্যাম্পাসকে নিশ্চিত করেছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ এস এম আমানুল্লাহ।

এর আগে, সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিজের ভেরিফাইড ফেসবুক লেখেন, অনার্স ফাইনালের রেজাল্ট এই সপ্তাহেই হবে। তোমরা সহকারী শিক্ষক পরীক্ষার জন্যে দরখাস্ত করতে পারবে।

এসময় তিনি আরও বলেন, তৃতীয় বর্ষের পুনর্মূল্যায়নের ফলাফলও পেয়ে যাবে এই সপ্তাহেই।

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে

মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদেবার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট http://results.nu.ac.bd/  এর মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে http://results.nu.ac.bd/ ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিষ্ট্রেশন, এবং পরীক্ষার সাল দিয়ে রেজাল্ট দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬