জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্সে প্রমোশন-মানোন্নয়নে নতুন নিয়ম চালু

১০ নভেম্বর ২০২৫, ০৪:০৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক (অনার্স) প্রোগ্রামে প্রমোশন, মানোন্নয়ন এবং ডিগ্রি প্রদানের ক্ষেত্রে নতুন নিয়ম চালু করা হয়েছে। ২০২৫ সালের সংশোধিত নতুন নীতিমালা অনুযায়ী, এক বর্ষ থেকে পরবর্তী বর্ষে প্রমোশন পেতে হলে সংশ্লিষ্ট বর্ষের সব কোর্সের পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং কমপক্ষে ৫০ শতাংশ কোর্সে ন্যূনতম ‌‘ডি’ গ্রেড অর্জন করতে হবে। নিয়মটি ২০২৪–২৫ শিক্ষাবর্ষ থেকেই কার্যকর হচ্ছে।

নতুন নীতিমালায় বলা হয়েছে, কোনো কোর্সে অনুপস্থিত থাকলে বা ফেল করলে শিক্ষার্থীকে স্বয়ংক্রিয়ভাবে প্রমোশন দেওয়া হবে না। তবে অন্য কোর্সে ন্যূনতম গ্রেড পাওয়া থাকলে শর্তসাপেক্ষে পরবর্তী বর্ষে প্রমোশন দেওয়া হবে এবং অনুপস্থিত কোর্সে পরের বছর পরীক্ষায় অংশ নেওয়া বাধ্যতামূলক।

আরও পড়ুন: ৫ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত জানালে গুচ্ছ ভর্তির আবেদন শুরুর বিষয়ে সিদ্ধান্ত

মানোন্নয়ন পরীক্ষার ক্ষেত্রেও পরিবর্তন আনা হয়েছে। প্রতি বর্ষে সর্বোচ্চ দুইটি কোর্সে মানোন্নয়নের সুযোগ থাকবে এবং ‘সি’, ‘সি+’ অথবা ‘ডি’ গ্রেড পাওয়া কোর্সেই কেবল মানোন্নয়ন করা যাবে। মানোন্নয়ন পরীক্ষায় গ্রেড যাই পাওয়া যাক, সর্বোচ্চ ‘এ-’ পর্যন্ত গণ্য হবে। ‘এফ’ গ্রেড পাওয়া কোর্সে প্রয়োজন হলে একাধিকবার পরীক্ষা দিতে পারবে শিক্ষার্থীরা।

ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সব কোর্স, ব্যবহারিক, মৌখিক ও মাঠকর্মের পরীক্ষায় অংশগ্রহণ করে ন্যূনতম সিজিপিএ ২.০০ পেতে হবে।  সিজিপিএ ৩.৭৫ বা তার বেশি অর্জনকারী শিক্ষার্থীদের ডিস্টিংশনস সহ অনার্স ডিগ্রি প্রদান করা হবে।

মানুষের গা চুলকিয়েই মাসে ১৮ লাখ টাকা আয়!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাপানের বিপক্ষে টি-টোয়েন্টি ম্যাচ খেলবে ভারত!
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
আজ ১১ দলের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ, চলছে শাপলা চত্বরে সমাবেশ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বদলে যাচ্ছে বিশ্ব মানচিত্র, অনুমোদন দিল জাতিসংঘ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
প্রথম দুই ম্যাচে ড্র, এবার হেরেই গেল পিএসজি
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬