শিক্ষা প্রতিষ্ঠান অনলাইনে ও সরেজমিনে মূল্যায়ন করবে জাতীয় বিশ্ববিদ্যালয়

০৭ নভেম্বর ২০২৫, ১২:০০ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

শিক্ষার গুণগত মানোন্নয়নের পাশাপাশি অধিভুক্ত সব কলেজ ও শিক্ষা প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার উদ্যোগ গ্রহণ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এ লক্ষ্যে প্রথমবারের মতো প্রতিষ্ঠানগুলোর নিয়মিত কার্যক্রমের অনলাইন ও সরেজমিন মূল্যায়ন করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইতোমধ্যে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে বার্ষিক কর্মপরিকল্পনা প্রণয়ন এবং প্রতিবেদন প্রস্তুতের নির্দেশনা দেয়া হয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয় জানায়, অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানসমূহ তাদের শিক্ষার পরিবেশ, ভৌত অবকাঠামো, পরিচালন ব্যবস্থা, গভর্নিং বডির সভা (প্রযোজ্য ক্ষেত্রে), শিক্ষক-শিক্ষার্থী সম্পর্কিত তথ্য, একাডেমিক-প্রশাসনিক-আর্থিক কার্যক্রম, অডিট এবং অধিভুক্তি নবায়নের শর্ত বাস্তবায়নের অগ্রগতি নিয়মিতভাবে বিশ্ববিদ্যালয়ে পাঠাবে। এসব তথ্য জাতীয় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ডাটা সেন্টারে সংরক্ষণ করা হবে এবং নিয়মিত অনলাইন ও সরেজমিন পর্যবেক্ষণ করা হবে।

তথ্য দ্রুত এবং সহজে জমা দেওয়ার সুবিধার্থে কলেজ মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন (CMES) দপ্তর একটি তথ্য ছক তৈরি করেছে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত যেকোনো কলেজ বা শিক্ষা প্রতিষ্ঠান http://collegeportal.nu.ac.bd লিংকে College Code ও Password ব্যবহার করে লগইন করে CMES অপশনে তথ্য ছক পূরণ করতে পারবে।

আগামী ৩ ডিসেম্বর ২০২৫ তারিখের মধ্যে তথ্য জমা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানকে অনুরোধ করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়।

প্রশ্ন ফাঁস ঠেকাতে এবার সচিবালয়ে রাত কাটাচ্ছেন প্রতিমন্ত্রী…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে নিখোঁজ ঢাবি অধ্যাপক, থানায় জিডি
  • ১৬ অক্টোবর ২০২৬
সাবেক মুক্তিযুদ্ধমন্ত্রীর মেয়েকে ভারত যাওয়ার অনুমতি দিল উন্…
  • ১৬ অক্টোবর ২০২৬
মোহাম্মদপুরে দুই গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ বাবা-ছেলে
  • ১৬ অক্টোবর ২০২৬
জামায়াতের কার্যালয়ে গাড়ি ভাঙচুর, এবি পার্টির নেতাকে অব্যা…
  • ১৫ অক্টোবর ২০২৬
১০ দেশের গবেষক নিয়ে রাবির আইন বিভাগের আন্তর্জাতিক সম্মেলন ৩…
  • ১৫ অক্টোবর ২০২৬