৫ বিশ্ববিদ্যালয় সিদ্ধান্ত জানালে গুচ্ছ ভর্তির আবেদন শুরুর বিষয়ে সিদ্ধান্ত

১০ নভেম্বর ২০২৫, ০৩:৩৬ PM
পাঁচ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে যুক্ত হওয়ার আহবান জানিয়েছে ইউজিসি

পাঁচ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে যুক্ত হওয়ার আহবান জানিয়েছে ইউজিসি © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে গুচ্ছ ভর্তি প্রক্রিয়ায় যুক্ত হতে পারে আরও পাঁচ বিশ্ববিদ্যালয়। তাদের এক সপ্তাহের মধ্যে অ্যাকাডেমিক কাউন্সিলে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়ে জানাতে অনুরোধ করেছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এরপর গুচ্ছ ভর্তি পরীক্ষার আবেদন প্রক্রিয়া শুরুর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

আজ সোমবার (১০ নভেম্বর) এক বৈঠকে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের ফের অন্তর্ভুক্ত হওয়ার আহবান জানায় ইউজিসি। বেলা পৌনে ১টার দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এ সভা করা হয়েছে।

সভা সূত্রে জানা গেছে, সভায় গুচ্ছ ভর্তি ব্যবস্থা থেকে পৃথক হয়ে যাওয়া বিশ্ববিদ্যালয়গুলোকে পুনরায় গুচ্ছভুক্ত হওয়ার আহবান জানিয়েছে ইউজিসি। এ বিষয়ে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যরা জানিয়েছেন, তারা বিষয়টি তাদের অ্যাকাডেমিক কাউন্সিলে আলোচনা করবেন এবং শিগগিরই চূড়ান্ত সিদ্ধান্ত জানাবেন। পরবর্তীতে এ বিষয়ে ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, হাজী দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও কুমিল্লা বিশ্ববিদ্যালয়। এ পাঁচটিসহ ২৪টি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারকে ইউজিসির আজকের সভায় যুক্ত হওয়ার জন্য চিঠি দিয়েছিল ইউজিসি।

আরও পড়ুন: পাঁচ বিশ্ববিদ্যালয়কে গুচ্ছে যুক্ত হওয়ার আহবান ইউজিসির

সভা শেষে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মজিদ দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘পাঁচ বিশ্ববিদ্যালয়কে এক সপ্তাহের মধ্যে সিদ্ধান্ত জানাতে অনুরোধ করেছে ইউজিসি। এরপর আরেকটি সভায় বসে চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। তাদের সিদ্ধান্তের পর ভর্তি আবেদন শুরুর পদক্ষেপ নেওয়া হবে।’

প্রসঙ্গত, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা নেবে ভর্তি কমিটি। তবে আবেদন করার সময় এখনও নির্ধারণ করা হয়নি।

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬