মেডিকেল-ডেন্টাল ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ আজ

১০ নভেম্বর ২০২৫, ০৭:৩৬ AM
প্রতীকী ছবি

প্রতীকী ছবি © ফাইল ছবি

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আজ সোমবার (১০ অক্টোবর) অনলাইনে প্রকাশিত হবে। তারপরের দিন মঙ্গলবার (১১ নভেম্বর) এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে জাতীয় পত্রিকায়।

রবিবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এতে সভাপতিত্ব করেন। বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৬টার পর শেষ হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমএন্ডডিসির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমিন, পরিচালক (চিকিৎসা শিক্ষা) মহিউদ্দিন মাতুব্বর, যুগ্মসচিব মল্লিকা খাতুনসহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামীকাল সোমবার অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরদিন অর্থাৎ মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ওইদিন থেকেই ভর্তি আবেদন শুরু হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার থেকে ভর্তি আবেদনগ্রহণ শুরু হবে। যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আর আবেদন ফি পরিশোধ করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত। এ তারিখ এক/দুইদিন বাড়ানো হতে পারে।’

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬