গুচ্ছ ভর্তি নিয়ে ইউজিসি ও ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের বৈঠক শুরু

১০ নভেম্বর ২০২৫, ০১:১৪ PM , আপডেট: ১০ নভেম্বর ২০২৫, ০১:১৫ PM
গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বসেছে ইউজিসি

গুচ্ছ ভর্তি পরীক্ষা নিয়ে ২৪ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে বসেছে ইউজিসি © টিডিসি সম্পাদিত

২০২৫-২৬ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত নিতে বাংলাদেশ বিশ্বিবদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) সঙ্গে বৈঠকে বসেছেন গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা। আজ সোমবার (১০ নভেম্বর) বেলা ১২টা ৪৫ মিনিটের দিকে রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের সভাকক্ষে এ বৈঠক শুরু হয়। 

বৈঠকে গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আরও পাঁচ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকেও ডাকা হয়েছে। তারা গুচ্ছে যুক্ত হবেন কিনা, সভায় সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানা গেছে। পাশাপাশি আবেদন শুরুর তারিখসহ অন্যান্য বিষয়েও আলোচনা করবেন তারা।

এর আগে গত ২৩ অক্টোবর রাজধানীর আগারগাঁওয়ে অবস্থিত ইউজিসি ভবনের কনফারেন্স রুমে এক বৈঠকে ভর্তি পরীক্ষার তারিখ চূড়ান্ত করা হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী বছরের ২৭ মার্চ, ৩ এপ্রিল ও ১০ এপ্রিল ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২৭ মার্চ ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এছাড়া ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

এবার গুচ্ছ ভর্তি পরীক্ষা কমিটির আহবায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য অধ্যাপক ড. নকিব মো. নসরুল্লাহ। আর সদস্য সচিব হিসেবে আছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলাম।

আরও পড়ুন: ভর্তি নিয়ে সিদ্ধান্ত আজ, ডাক পেয়েছে গুচ্ছের বাইরের যে ৫ বিশ্ববিদ্যালয়

গুচ্ছভুক্ত ১৯ বিশ্ববিদ্যালয় হলো, ইসলামী বিশ্ববিদ্যালয়; মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়; যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়; পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; বরিশাল বিশ্ববিদ্যালয়; রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; রবীন্দ্র বিশ্ববিদ্যালয়; গাজীপুর ডিজিটাল ইউনিভার্সিটি; নেত্রকোনা বিশ্ববিদ্যালয়; জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; কিশোরগঞ্জ বিশ্ববিদ্যালয়; চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়; সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।

গোবিপ্রবিতে রেজিস্ট্রারের বিরুদ্ধে সহকারী রেজিস্ট্রারের আইন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ববিতে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের নেতৃত্বে ভূমিকা-এডিসন
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি জটিলতায় রুপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র চালু ‍নিয়ে …
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
সংখ্যালঘু শব্দ ব্যবহার করে নিজেদের খাটো করা যাবে না: পানিসম…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
গাজা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ পরিকল্পনাকে যুক্তরাষ্ট্রের ‘…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পে-স্কেলের গেজেট জারি নিয়ে নতুন প্রশাসনিক জটিলতার আভাস
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬