মেডিকেল-ডেন্টাল ভর্তি আবেদন শুরু কবে, যা জানা যাচ্ছে 

০৯ নভেম্বর ২০২৫, ০৭:০০ PM
পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুরা

পরীক্ষা কেন্দ্রে ভর্তিচ্ছুরা © সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি মেডিকেল-ডেন্টাল কলেজের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি আগামীকাল সোমবার প্রকাশিত হবে। আর ভর্তি আবেদন শুরু হবে আগামী মঙ্গলবার (১১ নভেম্বর) থেকে।

রবিবার (৯ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় এ সিদ্ধান্ত হয়েছে। স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম এতে সভাপতিত্ব করেন। বিকেল ৪টায় শুরু হওয়া এ সভা সন্ধ্যা ৬টার পর শেষ হয়।

সভায় স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. নাজমুল হোসেন, বিএমএন্ডডিসির সভাপতি অধ্যাপক সাইফুল ইসলাম অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক রুবীনা ইয়াসমিন, পরিচালক (চিকিৎসা শিক্ষা) মহিউদ্দিন মাতুব্বর, যুগ্মসচিব মল্লিকা খাতুনসহ সংশ্লিষ্ট বিভাগ ও দপ্তরের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সভার একটি সূত্র দ্য ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছে, আগামীকাল সোমবার অনলাইনে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। পরদিন অর্থাৎ মঙ্গলবার পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। ওইদিন থেকেই ভর্তি আবেদন শুরু হবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সভায় উপস্থিত এক কর্মকর্তা বলেন, ‘মঙ্গলবার থেকে ভর্তি আবেদন গ্রহণ শুরু হবে। যা চলবে ২১ নভেম্বর পর্যন্ত। আর আবেদন ফি পরিশোধ করা যাবে ২২ নভেম্বর পর্যন্ত। এ তারিখ এক/দুইদিন বাড়ানো হতে পারে।’

মেঘনায় ধরা পড়া পৌনে ৩ কেজির ‘রাজা ইলিশ’ ১০ হাজার ৮০০ টাকায় …
  • ৩১ আগস্ট ২০২৬
শুধু খাওয়াদাওয়া নয়, ওজন কমাতে জোর দিবেন যে ৩ বিষয়ে
  • ৩১ আগস্ট ২০২৬
মেহেরপুরে অতিরিক্ত খাজনা আদায়ের অভিযোগে ব্যবসায়ীদের ধর্মঘট
  • ৩১ আগস্ট ২০২৬
ইঞ্জিনিয়ার নিয়োগ দেবে কেয়ার বাংলাদেশ
  • ৩১ আগস্ট ২০২৬
১৪ মানদণ্ডে ‘সেরা শিক্ষক’ নির্বাচন করবে মন্ত্রণালয়, থাকছে প…
  • ৩১ আগস্ট ২০২৬
বসে গল্প করছিলেন ইউপি চেয়ারম্যান, হঠাৎ মুখোশধারীদের হামলা
  • ৩১ আগস্ট ২০২৬