ক্লাস না করা শিক্ষার্থীদের শাস্তি দিতে কঠোর সিদ্ধান্ত জাতীয় বিশ্ববিদ্যালয়ের

০৯ নভেম্বর ২০২৫, ১১:৪৮ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © টিডিসি সম্পাদিত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত দেশের সব কলেজে শিক্ষার্থীদের ক্লাসে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করতে কঠোর ব্যবস্থা নিচ্ছে কর্তৃপক্ষ। এখন থেকে ক্লাসে ৬০ শতাংশের কম অনুপস্থিত থাকলে ওয়েবসাইটে ফরম ফিলাপ বন্ধ হচ্ছে বলে জানিয়েছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ডিন (কারিকুলাম উন্নয়ন ও মূল্যায়ন কেন্দ্র) ড. এ এইচ এম রুহুল কুদ্দুস।

আজ রবিবার (৯ নভেম্বর) রাতে দ্য ডেইলি ক্যাম্পাসের সঙ্গে একান্ত আলাপে এ তথ্য জানান তিনি। এ বিষয়ে শিগগিরই প্রজ্ঞাপন দেওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা থেকে বাদ পড়লো অতি সংক্ষিপ্ত ও সংক্ষিপ্ত প্রশ্ন

অধ্যাপক রুহুল কুদ্দুস বলেন, আমরা শিক্ষার্থীদের পড়াশোনার মান বৃদ্ধি করতে একাধিক পরিকল্পনা নিয়েছি। তার মধ্যে একটি হলো শিক্ষার্থীদের ক্লাস নিশ্চিত করা। সারা দেশের সকল কলেজগুলো আমাদেরকে শিক্ষার্থীদের হাজিরা শীট পাঠাতে হবে। এতে করে যারা ৬০ শতাংশের কম ক্লাস করবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা কাল সোমবার ওয়েবসাইটে প্রকাশ করে সকলকে জানিয়ে দিবো। 

তিনি আরও বলেন, আগামীতে আমাদের ফরম ফিলাপের ওয়েবসাইটে ইনপুট দেওয়া থাকবে ৬০ শতাংশের কম অনুপস্থিত শিক্ষার্থীদের তালিকা এর ফলে যারা কম ক্লাস করেছে তারা চাইলেও ফরম ফিলাপ করতে পারবে না। 

কেরালায় সড়ক দুর্ঘটনায় ৮ শিক্ষার্থী নিহত
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
জাতিসংঘের মিলেনিয়াম ফেলোশিপে হাবিপ্রবি: নেতৃত্বে অনিমেষ ও ন…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
ছিটকিনি লাগানো কেন্দ্র করে ববিতে দফায় দফায় সংঘর্ষ
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
মোটরসাইকেল দুর্ঘটনায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
পায়ে হেঁটে হজের স্বপ্ন নিয়ে নাটোর থেকে বেনাপোলে দুলাল, ভিসা…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
যুক্তরাষ্ট্র থেকে সোনা সরাচ্ছে ইউরোপের দেশগুলো, নেপথ্যে কী?
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬