জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময় বাড়ল

১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪২ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৪:৪২ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের লোগো © টিডিসি ফোটো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার ফরম পূরণের সময়সীমা বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর)  বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিম স্বাক্ষরিত এক সম্পূরক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ফরম পূরণের সময়সীমা আগামী ১৬ নভেম্বর (রবিবার) থেকে ২৫ নভেম্বর (মঙ্গলবার) পর্যন্ত বাড়ানো হয়েছে। ২৬ নভেম্বর (বুধবার) তারিখের মধ্যে ডাটা এন্ট্রি নিশ্চয়ন সম্পন্ন করতে হবে এবং ২৭ নভেম্বর (বৃহস্পতিবার) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত তা কার্যকর থাকবে।

আরও পড়ুন: সংসদ নির্বাচনের দিনই গণভোট: ড. ইউনূস

এ ছাড়া সোনালী সেবার মাধ্যমে ফি জমা দেওয়ার কার্যক্রম ৩০ নভেম্বর (রবিবার) সকাল ১০টা থেকে ১ ডিসেম্বর (সোমবার) বিকাল ৪টা পর্যন্ত চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিবরণী ফরম ও অন্যান্য কাগজপত্র ২০২৪ সালের পরীক্ষার ফল প্রকাশের তারিখ থেকে চার মাস পর্যন্ত সংশ্লিষ্ট কলেজে সংরক্ষণ করতে হবে। এ কাগজপত্র আঞ্চলিক কেন্দ্রে জমা দেওয়ার প্রয়োজন নেই।

আগের বিজ্ঞপ্তিতে উল্লেখিত অন্যান্য নিয়ম ও শর্তাবলী অপরিবর্তিত থাকবে বলে জানানো হয়েছে।

স্বর্ণের ৬ ডিম বিক্রি করতে পারেননি বাংলাদেশে, ফের আবুধাবিতে…
  • ০২ নভেম্বর ২০২৬
চীনে সরকারি স্কলারশিপ পেলেন বুটেক্সের পাঁচ শিক্ষার্থী
  • ০২ নভেম্বর ২০২৬
‘ষড়যন্ত্রকারী ও ধান্দাবাজরা পরিস্থিতি উসকে দিয়ে পোশাকশিল্…
  • ০২ নভেম্বর ২০২৬
ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ, এসএসসি পাসেই আবেদন
  • ০২ নভেম্বর ২০২৬
বিএনপি নেতাকে মারধর ও টাকা ছিনতাইয়ের অভিযোগে ছাত্রদল নেতা গ…
  • ০২ নভেম্বর ২০২৬
এক ঘুগ পেরিয়ে গেলেও রাবিপ্রবিতে নেই কমনরুম, ভোগান্তিতে নারী…
  • ০২ নভেম্বর ২০২৬