জাতীয় বিশ্ববিদ্যালয়

পুরো অফিস কাজ করছে: ফল প্রকাশ প্রসঙ্গে উপাচার্য

১৩ নভেম্বর ২০২৫, ০৮:১৬ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৮:২০ PM
অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ

অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স চতুর্থ বর্ষের ফাইনাল পরীক্ষার ফলাফল আজ বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে প্রকাশিত হবে বলে জানিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ। রাত সাড়ে সাতটার পর ফেসবুকের এক স্ট্যাটাসে এ তথ্য জানান। 

স্ট্যাটাসে অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহ বলেন, ‘‘রেজাল্ট আজ রাতেই হবে, পুরো অফিস কাজ করছে।’’ এর আগে তিনি দ্য ডেইলি ক্যাম্পাসকে বলেন, ‘‘অনার্স চতুর্থ বর্ষের ফলাফল রাত সাড়ে ৮টার দিকে ওয়েবসাইটে প্রকাশ করা হবে।’’

মুঠোফোনে ফল দেখবেন যেভাবে
মুঠোফোনে ক্ষুদেবার্তায় ফল জানা যাবে। ফল জানতে nu roll no টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি ক্ষুদে বার্তায় ফল জানা যাবে।

ওয়েবসাইটে দেখবেন যেভাবে
বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ওয়েবসাইটের (results.nu.ac.bd) মাধ্যমে ফলাফল দেখা যাবে। ফলাফল দেখার ধাপসমূহ- প্রথমে বিশ্ববিদ্যালয়ের ফলাফলের ওয়েবসাইটে যেতে হবে। পরে রোল, রেজিস্ট্রেশন এবং পরীক্ষার সাল দিয়ে ফলাফল দেখতে পারবেন। এছাড়াও ফলাফল শিটটি ডাউনলোড বা প্রিন্ট করা যাবে।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬