জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স তৃতীয় বর্ষ পরীক্ষার সময়সূচি প্রকাশ

১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫০ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৯:৫৪ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য ২০২৪ সালের অনার্স তৃতীয় বর্ষ (নিয়মিত, অনিয়মিত ও গ্রেড উন্নয়ন) পরীক্ষার সময়সূচি প্রকাশ করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে এ সময়সূচি প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০১৩-২০১৪ শিক্ষাবর্ষে কার্যকর সিলেবাস অনুযায়ী এ পরীক্ষাসমূহ অনুষ্ঠিত হবে। প্রকাশিত সময়সূচি অনুযায়ী, পরীক্ষাসমূহ শুরু হবে আগামী ৮ ডিসেম্বর ২০২৫ (সোমবার) থেকে এবং শেষ হবে ২৮ জানুয়ারি ২০২৬ (বুধবার)। প্রতিদিনের পরীক্ষা দুপুর ১টা থেকে শুরু হবে।

তৃতীয় বর্ষের পরীক্ষার সময়সূচি

এ ছাড়া বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়েছে যে, যেকোনো কারণ দর্শানো ব্যতিরেকে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সময়সূচি পরিবর্তনের ক্ষমতা সংরক্ষণ করে।

পরীক্ষার বিস্তারিত রুটিন ও সংশ্লিষ্ট নির্দেশনা জাতীয় বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে (www.nu.ac.bd) পাওয়া যাবে।

খুলে দেওয়া হলো নাফাকুমসহ দেশের ৪ পর্যটন স্পট
  • ১২ আগস্ট ২০২৬
আ.লীগ-ছাত্রলীগকে অগ্রাধিকার দেওয়ার অভিযোগ, দুই ইউএনও কার্যা…
  • ১২ আগস্ট ২০২৬
ছেলে-মেয়েকে ঘুমের ওষুধ খাইয়ে হাওরে ফেলে হত্যা করলেন বাবা— দ…
  • ১২ আগস্ট ২০২৬
রাত ১টার মধ্যে মধ্যে ৬ অঞ্চলে বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১২ আগস্ট ২০২৬
রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে রুশ নাগরিকের মৃত্যু
  • ১২ আগস্ট ২০২৬
গাঁজা খেয়ে ককপিটে পাইলট, কী ঘটেছিল যাত্রীদের সঙ্গে?
  • ১২ আগস্ট ২০২৬