মনোনয়ন ফরম সংগ্রহের সময় বাড়াল এনসিপি

১৪ নভেম্বর ২০২৫, ১০:০১ AM
এনসিপি লোগো

এনসিপি লোগো © সংগৃহীত ছবি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে মনোনয়ন প্রত্যাশীদের আবেদন সংগ্রহের সময়সীমা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মনোনয়ন ফরম সংগ্রহের শেষ তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) মধ্যরাতে দলের অফিসিয়াল ফেসবুক পেজে এই ঘোষণা দেন মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দিন পাটওয়ারী।

এর আগে ঘোষিত সময়সূচি অনুযায়ী ১৩ নভেম্বর ছিল মনোনয়ন সংগ্রহের শেষ দিন। গত ৬ নভেম্বর থেকে ফরম বিক্রি শুরু করে এনসিপি। তবে নতুন শিডিউলে আবেদনকারীরা আরও এক সপ্তাহ সময় পাচ্ছেন মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়ার জন্য।

আরও পড়ুন: সরকারি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থী ভর্তির নতুন নীতিমালা প্রকাশ

অনলাইনে আবেদন করতে আগ্রহীরা দলের নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করে ফরম পূরণ করে জমা দিতে পারবেন। আর সরাসরি আবেদন করতে চাইলে মনোনয়ন ফরম সংগ্রহ করা যাবে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের দ্বিতীয় তলা থেকে। এছাড়া উত্তর ও দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক এবং বিভাগীয় ১০ সাংগঠনিক সম্পাদকদের মাধ্যমেও ফরম পাওয়া যাবে।

আন্তর্জাতিক সম্মেলন ও ফার্মা ফেস্টের মাধ্যমে ফার্মাসিউটিক্য…
  • ১৩ অক্টোবর ২০২৬
আমি এমন কোনো বিবৃতি দেইনি: চুয়েট ভিসি
  • ১৩ অক্টোবর ২০২৬
ছাত্রলীগ নেতার জন্মদিনে শুভেচ্ছা জানিয়ে বিপাকে ছাত্রদল নেতা…
  • ১৩ অক্টোবর ২০২৬
বাংলাদেশ পুলিশে ১৬তম গ্রেডে চাকরি, আবেদন আগামীকাল রাত ১২টা …
  • ১৩ অক্টোবর ২০২৬
গণঅভ্যুত্থানের যার চুলের স্পাইক নষ্ট হয়নি, পাঞ্জাবির আয়রনের…
  • ১৩ অক্টোবর ২০২৬
অপ্রতিম হত্যার দ্রুত বিচারের দাবিতে কুবিতে ফের মানববন্ধন
  • ১৩ অক্টোবর ২০২৬