নিজের জন্মদিনে এনসিপি’র নমিনেশন ফরম কিনলেন হাসনাত আব্দুল্লাহ

১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৩ PM , আপডেট: ১৩ নভেম্বর ২০২৫, ০৭:৫৬ PM
হাসনাত আবদুল্লাহ

হাসনাত আবদুল্লাহ © সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ কুমিল্লা-৪ দেবিদ্বার আসন থেকে নমিনেশন ফর্ম তুলেছেন। 

আজ বৃহস্পতিবার ( ১৩ নভেম্বর) সন্ধ্যায় বাংলামটর এনসিপির কার্যালয় থেকে নমিনেশন ফরম কিনেন তিনি।

নমিনেশন ফরম নেওয়ার পর সংবাদ সম্মেলনে হাসনাত আবদুল্লাহ বলেন, অনেকে বলে আমরা নাকি মেম্বার ইলেকশনেও জিতবো না, তাদেরকে বলি আজকে এই কুমিল্লা-০৪ আসনের মনোনয়ন ফরম নেওয়ার মাধ্যমে এই আসনটি আমার নিশ্চিত হয়ে গেলো।

উল্লেখ্য, ১৯৯৭ সালের ১৩ ই নভেম্বরের তিনি জন্মগ্রহন করেন।  ঘটনাক্রমে তার জন্মদিন আর নমিনেশন নেওয়ার তারিখ একইদিনে। আজ তার ২৮ তম জন্মদিন।

ধানমন্ডি ২৭ থেকে শেখ হাসিনার উপ-প্রেস সচিবকে আটক করল ছাত্রদল
  • ২৬ নভেম্বর ২০২৬
যুবদল কর্মীর আশ্রয়ে ভারত ফেরত ছাত্রলীগ নেতা, দেড় মাস পর গ্র…
  • ২৬ নভেম্বর ২০২৬
সরকারি মেডিকেলে ২৭০ আসন বাড়ল, তালিকায় সদ্য অনুমোদন পাওয়া সর…
  • ২৬ নভেম্বর ২০২৬
সুপারিশপ্রাপ্ত ২০০ সিভিল জজের সবচেয়ে বেশি ঢাবির, বাকি ২১ বি…
  • ২৬ নভেম্বর ২০২৬
তরুণীর সঙ্গে এমপির পিএস ও ছাত্রদল নেতার আপত্তিকর ভিডিও ভাইর…
  • ২৫ নভেম্বর ২০২৬
স্বাস্থ্য খাতে রেকর্ড বরাদ্দ, ১০ হাজার কোটি টাকাই ফেরত যাচ্…
  • ২৫ নভেম্বর ২০২৬