সংসদে জাতীয় সংগীত ইস্যুতে বিতর্ক, যে ব্যাখ্যা দিলেন হান্নান মাসউদ

১৩ মার্চ ২০২৬, ০৭:০৩ AM , আপডেট: ১৩ মার্চ ২০২৬, ০৮:১৮ AM
আব্দুল হান্নান মাসউদ

আব্দুল হান্নান মাসউদ © সংগৃহীত

জাতীয় সংসদের প্রথম অধিবেশনে জাতীয় সংগীত পরিবেশনের সময় বিরোধী দলীয় সংসদ সদস্যরা দাঁড়িয়ে সম্মান জানাননি এমন আলোচনা ছড়িয়ে পড়ার পর এ বিষয়ে ব্যাখ্যা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ। তিনি বলেছেন, জাতীয় সংগীত বাজানোর বিষয়টি প্রথমে বুঝতে না পারায় বিরোধী দলীয় সদস্যরা বসে ছিলেন। পরে বিষয়টি বুঝতে পারার সঙ্গে সঙ্গে তারা দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান।

শুক্রবার (৫ আগস্ট) ভোরে নিজের ফেসবুক পোস্টে এ বিষয়ে বক্তব্য দেন তিনি।

পোস্টে আব্দুল হান্নান মাসউদ লিখেছেন, ‘আজকে মহান জাতীয় সংসদের প্রথম অধিবেশন চলাকালে যখন মাননীয় স্পিকার মহোদয় ফ্যাসিস্টের দোসর রাষ্ট্রপতি চুপ্পুর ভাষণ দেওয়ার ঘোষণা দেন, তখন বিরোধী দলীয় সকল সংসদ সদস্য দাঁড়িয়ে প্ল্যাকার্ড হাতে উচ্চস্বরে স্লোগানে স্লোগানে প্রতিবাদ জানান।’

তিনি লিখেন, ‘অতঃপর রাষ্ট্রপতি চুপ্পু যখন সংসদে প্রবেশ করে তখন তাকে সম্মান প্রদর্শনের নিমিত্তে সরকার দলীয় সংসদ সদস্যগণ দাঁড়িয়ে যান এবং বিরোধী দলের সদস্যগণ বসে যান। পাশাপাশি বিরোধীদলের নেতৃবৃন্দ উচ্চ আওয়াজে প্রতিবাদ জানাতে থাকে।’

হান্নান মাসউদ বলেন, ‘একই সাথে রাষ্ট্রপতি মহান সংসদে প্রবেশ করার সাথে সাথে জাতীয় সংগীত বাজানো শুরু হয়ে যায় কিন্তু বিরোধী দলীয় সংসদ সদস্যগণ প্রতিবাদে ব্যস্ত থাকায় এবং স্পিকারে সাউন্ড সমস্যা থাকায় জাতীয় সংগীত বাজানোর বিষয়টা প্রতিবাদরত বিরোধী দলীয় সংসদ সদস্যরা বুঝতে পারেন নি।’

তিনি জানান, ‘হাসনাত আব্দুল্লাহ (এম.পি) জাতীয় সংগীত চলার বিষয়টা টের পেলে তিনি বিষয়টা বাকি সংসদ সদস্যদের জানান। জানামাত্রই বিরোধী দলীয় সংসদ সদস্যরা তৎক্ষণাৎ দাঁড়িয়ে জাতীয় সংগীতের প্রতি শ্রদ্ধা জানান এবং জাতীয় সংগীত শেষ হওয়া পর্যন্ত দাঁড়িয়ে থাকেন।’

পোস্টের তিনি আরও লিখেছেন, ‘ভুল বুঝাবুঝির অবসান হউক, সঠিক ইনফরমেশন ঐক্যবদ্ধ বাংলাদেশ বিনির্মানে সহায়ক হউক। ধন্যবাদ।’

দিল্লি বিশ্ববিদ্যালয়ের কাছে মুহূর্তেই ধসে পড়ল পাঁচতলা মেসবা…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নারী ফুটবলারকে ধর্ষণচেষ্টায় ইজিবাইক চালক গ্রেফতার
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
দু'দিন ধরে নিখোঁজ ইবি শিক্ষার্থীর বাবা; সন্ধান চায় পরিবার 
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অ্যাক্রেডিটেশনের জন্য বিএসিতে ইস্টার্ন ইউনিভার্সিটির ৭ প্রো…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
ইবিতে অস্ত্র-রামদা হাতে মহড়া, শনাক্ত ১৯ জনই বিএনপি-ছাত্রদল-…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
রানওয়ে থেকে ছিটকে গেল বিমান, নিহত ৫
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9