জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স চতুর্থ বর্ষের পরীক্ষায় পাসের হার ৬৮ শতাংশ

জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে এ ফল প্রকাশ করা হয়।

বৃহস্পতিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক মোঃ এনামুল করিম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ বিষয়ে বলা হয়, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২৩ সালের অনার্স ৪র্থ বর্ষ পরীক্ষার ফলাফল একাডেমিক কাউন্সিল ও সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অদ্য ১৩.১১.২০২৫ তারিখে প্রকাশ করা হলো।

পরীক্ষায় অংশগ্রহণকারীর সংখ্যা ও পাসের হার জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, এ পরীক্ষায় ৩১টি অনার্স বিষয়ে ৮৭৩ টি কলেজের ২ লক্ষ ৫৬ হাজার ৫৯১ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এ পরীক্ষার গড় পাশের হার ৬৮ দশমিক ৬৭ শতাংশ।

পরীক্ষার ফল দেখার পদ্ধতি জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়, ফলাফল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.nu.ac.bd এবং http://result.nu.ac.bd) এ রাত ১১ টা ৪৫ মিনিটে পাওয়া যাবে।

উল্লেখ্য, ০৪ বছরের সমন্বিত ফলাফল (সিজিপিএ) অতিসত্ত্বর প্রকাশ করা হবে। প্রকাশিত ফলাফলে কোন প্রকার অসঙ্গতি বা ভুলত্রুটি পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার কথা বলে উধাও প্রেমিক, বিয়ের দাবিত…
  • ১২ অক্টোবর ২০২৬
ভিসা জটিলতায় ম্যাচ কমল বাংলাদেশের
  • ১২ অক্টোবর ২০২৬
পাগলা মসজিদের দানবাক্সে মিলল ১০৪৪ ভরি স্বর্ণ
  • ১২ অক্টোবর ২০২৬
রবীন্দ্রনাথ ছাড়াও যে দুজনকে হঠাৎ ঢোকানো হলো, সেটা তো সাধার…
  • ১২ অক্টোবর ২০২৬
বিকট বিস্ফোরণে কেঁপে উঠল ইসরায়েলের উত্তরাঞ্চল, আহত ২০ জন
  • ১২ অক্টোবর ২০২৬
পরিবার বিএনপি হওয়ায় পুলিশের চাকরি হয়নি , নিরঞ্জন রায় বাদ এ…
  • ১২ অক্টোবর ২০২৬