জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে বিএনপির ওয়াকআউট

২৮ জুলাই ২০২৫, ১২:০৬ PM , আপডেট: ২৯ জুলাই ২০২৫, ০৯:১৪ PM
ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট বিএনপির

ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট বিএনপির © সংগৃহীত

জাতীয় ঐকমত্য কমিশনের বৈঠক থেকে ওয়াকআউট করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। আজ সোমবার (২৮ জুলাই) ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় পর্যায়ের ২০তম দিনে বৈঠকের শুরুতে এ সিদ্ধান্ত নেন দলটির নেতারা।

জানা গেছে, সরকারি কর্মকমিশন, দুদক, মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক এবং ন‍্যায়পাল নিয়োগের বিধানের আলোচনা থেকে বিএনপির ওয়াকআউট করেছে। 
 
এর আগে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপকড. আলী রীয়াজ বলেন, যে সব আলোচনা টেবিলে এসেছে সেসব অমিমাংসীত বিষয় নিয়ে আলোচনা হবে। বেশকিছু বড় বিষয়ে অগ্রগতি হয়েছে। এ দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এ কথা জানান।
 
কমিশনের পক্ষ থেকে প্রাথমিক প্রস্তাবনাগুলো অনেক বার পরিবর্তন করা হয়, যেন রাজনৈতিক দলগুলো একমত হতে পারে। ১২টি বিষয়ে একমত হয়েছে। বাকিগুলো একমত করার চেষ্টা হচ্ছে। যেন ভবিষ্যতে আগের অবস্থায় না যায়। একটা ঐতিহাসিক দলিল তৈরি করতে চাই, যেন বাংলাদেশের পথরেখা সেদিকে চলে।
 
তারও আগে ২৩ জুলাই রাজধানীর উত্তরা দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের প্রতিবাদ কর্মসূচিতে আইনশৃঙ্খলা বাহিনীর হামলার প্রতিবাদে জাতীয় ঐকমত্য কমিশনের সংলাপ থেকে প্রতীকী ওয়াকআউট করে সিপিবিসহ তিন দল। ওইদিন অধিবেশন শুরুর সঙ্গে সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স দাঁড়িয়ে প্রতিবাদ জানান। ১০ মিনিটের প্রতীকী ওয়াকআউটের ঘোষণা দেন তিনি। তাকে সমর্থন জানান জাসদের স্থায়ী কমিটির মুশতাক হোসেন এবং বাসদের সাধারণ সম্পাদক বজলুর রশীদ ফিরোজ।

নগদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন তারকা ফুটবলার জামাল ভূঁইয…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
খুলনায় ফেরির সঙ্গে সংঘর্ষে ৩৫-৪০ যাত্রী নিয়ে ট্রলারডুবি
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আগস্টে ধর্ষণের শিকার ৫৪ নারী, হত্যাকাণ্ড ৫৫
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
অসুস্থ হয়ে সিসিইউতে ভর্তি জ্বালানি মন্ত্রী ইকবাল হাসান মাহম…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
রাজনীতি নিষিদ্ধ ক্যাম্পাসে ছাত্রদলের রাজনৈতিক দক্ষতা বৃদ্ধি…
  • ০২ সেপ্টেম্বর ২০২৬
আইইউবিতে বায়োগ্যাস প্রকল্পে ক্যান্টিনের খাদ্যবর্জ্য থেকে ত…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬