বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুর, ছাত্রলীগ নেতা গ্রেফতার 

১০ মে ২০২৫, ১০:৫০ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০২:০৮ PM
রবিন শেখ

রবিন শেখ © টিডিসি ফটো

নেত্রকোনার বারহাট্টায় বিএনপি নেতার বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় রবিন শেখ (২৯) নামে এক ছাত্রলীগ কর্মীকে গ্রেফতার করেছে বারহাট্টা থানা পুলিশ। তার বিরুদ্ধে হত্যাসহ আরও চারটি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আজ শনিবার (১০ মে) বেলা ১১টার দিকে উপজেলার নৈহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। রবিন শেখ বারহাট্টা শহরের বৃকালিকা এলাকার ইনচান শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বারহাট্টা শহরের বৃকালিকা এলাকায় গত সোমবার (৫ মে) রাত ৮টার দিকে বারহাট্টা শহরের পুরাতন কোর্ট ভবনের পাশে উপজেলার চিরাম ইউনিয়ন বিএনপির সভাপতি নয়ন তালুকদারের বাসায় হামলা ও ভাঙচুর করে রবিন, তার ভাই রকি, বাবা ইনচান শেখসহ আরও কয়েকজন। এসময় দোকানে থাকা তার ভাতিজা সাব্বির তালুকদার আহত হয়। সিসিটিভি ফুটেজে রবিন ও রকিকে বাড়িতে ও দোকানে ভাঙচুর করতে দেখা গেছে।

পরদিন এ ঘটনায় নয়ন তালুকদারের ভাই স্বপন তালুকদার বাদী হয়ে রকি, রবিন ও তাদের বাবা ইনচান শেখসহ পাঁচ জনের বিরুদ্ধে থানায় মামলা করেন। এ মামলায় (শনিবার) রবিন শেখকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

ভুক্তভোগী স্বপন তালুকদার বলেন, রকি ও রবিন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কর্মী। আওয়ামী লীগের আমলে আমাদের অত্যাচার করেছে। এখন তাদের দল ক্ষমতায় না থাকলেও অত্যাচার বন্ধ হয়নি। আমাদের দোকান থেকে প্রায়ই টাকা ছাড়াই জিনিসপত্র নিয়ে যায়। বিকাশ থেকে টাকা নিয়ে ফেরত দেয় না। এখন চাঁদা দাবি করছে। চাঁদা না দেওয়ায় রাতে রামদাসহ দেশীয় অস্ত্র নিয়ে বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করেছে। পরিবারের লোকজন দরজা লাগিয়ে কোনোরকম আত্মরক্ষা করেছে। সিসিটিভি ফুটেজে তাদের ওই হামলার দৃশ্য রয়েছে। আমরা এর বিচার চাই।

বারহাট্টা থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তাফিজুর রহমান বলেন, ‌‌‘এ ঘটনায় করা মামলায় রবিন শেখকে গ্রেফতার করা হয়েছে। রবিনের নামে হত্যাসহ আরও চারটি মামলা রয়েছে। অন্য আসামিরা পলাতক রয়েছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। আজ  দুপুরের দিকে তাকে আদালতে পাঠানো হয়েছে।

আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহে ট্রাক -সিএনজি সংঘর্ষে নিহত ২ আহত ২
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মাঠে জমে থাকা বর্ষার পানিতে ডুবে প্রাণ গেল ৩ শিশুর
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদল কর্মী মেহেরুনকে নিয়ে ‘উধাও’ শিক্ষক অসীম কুমার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
রিলেশনশিপ ম্যানেজার পদে জনবল নেবে ব্যাংক এশিয়া
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
স্মার্টফোনের দাম নামছে ২ হাজার টাকায়, দেশেই হবে উৎপাদন
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9