বিএনপির তারুণ্যের সমাবেশে যোগ দেবেন তামিম ইকবাল

১০ মে ২০২৫, ০৫:০২ AM , আপডেট: ১০ মে ২০২৫, ০৯:২৮ AM
তামিম ইকবাল ও নাছির উদ্দীন নাছির

তামিম ইকবাল ও নাছির উদ্দীন নাছির © টিডিসি সম্পাদিত

তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে চট্টগ্রামের পলোগ্রাউন্ড মাঠে শুরু হচ্ছে বিএনপির তারুণ্যের মহাসমাবেশ। এতে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল যোগ দেবেন বলে জানিয়েছেন ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। শনিবার (১০ মে) বেলা ১ টা ২২ মিনিটে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ কথা জানান তিনি।

পোস্টে নাছির লেখেন,  আজ পলো গ্রাউন্ডের বিকাল ৩টার তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার সমাবেশে স্বাগত জানাই বাংলাদেশের সব চেয়ে জনপ্রিয় ক্রীড়াবিদ ও বীর চট্টলার গর্বের সন্তান তামিম ইকবাল কে।

উল্লেখ্য, এ মহাসমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এতে আরও উপস্থিত থাকবেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এছাড়া লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 

বিদেশে উচ্চশিক্ষার পথ সহজ করতে শাবিপ্রবি ছাত্রদল সভাপতির ‘স…
  • ১২ অক্টোবর ২০২৬
কোহলির অবসরে তিক্ততার ইঙ্গিত, আলোচনায় চাঞ্চল্যকর তথ্য
  • ১২ অক্টোবর ২০২৬
ইসলামী আন্দোলন নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: দুই বিষয়ের বাংলা পরীক্ষা ১৫ নম্বরে
  • ১২ অক্টোবর ২০২৬
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে দুই সন্তানের জননীর অনশন
  • ১২ অক্টোবর ২০২৬
নতুন মাইলফলক ছুঁলেন লিটন
  • ১২ অক্টোবর ২০২৬