বিএনপির ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

১০ মে ২০২৫, ১০:১৫ PM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও সেনাবাহিনী মোতায়েন

বিএনপির দুই পক্ষের সংঘর্ষ ও সেনাবাহিনী মোতায়েন © সংগৃহীত

নাটোরের গুরুদাসপুরে বিএনপির মতবিনিময় সভায় ২ গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় গুলি বর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুজন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছেন। শনিবার (১১ মে) রাত সাড়ে ১০টায় উপজেলার চাঁচকৈড় শিক্ষা সংঘ পাবলিক লাইব্রেরি মাঠে এ ঘটনা ঘটে। 

বিষয়টি নিশ্চিত করেছেন গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক। 

স্থানীয়রা জানান, শনিবার বিকেল থেকে শিক্ষা সংঘের মাঠে উপজেলা ও পৌর বিএনপি কমিটির কার্যক্রমে গতিশীলতা ও দলকে সংগঠিত করার লক্ষ্য স্থানীয় নেতাদের সঙ্গে জেলা বিএনপি মতবিনিময় সভা চলছিল। সভায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ তার বক্তব্যের একপর্যায়ে নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমরা বিগত দুর্দিনে দুঃসময়ে আন্দোলন সংগ্রামে কাউকেই খুঁজে পাইনি। এ সময় প্রতিবাদ জানান পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি নাজমুল করিম নজু। একপর্যায়ে আব্দুল আজিজের লোকজন নজুকে ঘিরে ধরেন।  

এর জের ধরেই সভা মঞ্চের বাইরে থাকা জেলা বিএনপির সদস্য আবু হেনা মোস্তফা কামাল সমর্থকদের সঙ্গে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজের সমর্থকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয় গ্রুপের সমর্থকদের মধ্যে সংঘর্ষসহ গুলি বর্ষণের ঘটনা ঘটে। 

এ সময় পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সুফি মো. আবু সাঈদ ও বিএনপি কর্মী আফতাব হোসেন গুলিবিদ্ধসহ উভয় পক্ষের অন্তত ৪ জন আহত হন বলে জানা গেছে।

এ বিষয়ে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জিল্লুর রহমান খান বাবুল চৌধুরী বলেন, ‘জেলা বিএনপি নেতাদের সঙ্গে স্থানীয় নেতাকর্মীদের মতবিনিময় সভা ঘিরে গুরুদাসপুরে আজকে যা হয়েছে তা অত্যন্ত দুঃখজনক।’ 

তিনি বলেন, ‘সামান্য তুচ্ছ বিষয়কে কেন্দ্র করে ঘটনার সূত্রপাত। ঘটনা সঙ্গে যারা জড়িত তাদের আমরা মৌখিকভাবে সতর্ক করেছি। পরবর্তীতে দলীয় হাইকমান্ডের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হতে পারে।’

গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, ‘বিএনপির মতবিনিময় সভায় নিজেদের মধ্যে উত্তেজনা ও সংঘর্ষের সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে শর্ট গানের দুই রাউন্ড গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এতে দুজন আহত হয়েছেন বলে জানতে পেরেছি। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষ থানায় অভিযোগ দেয়নি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।’

বিএসপিইউএ ওয়েবিনার: গবেষণাপত্র প্রত্যাহার ও গবেষণা সততা রক্…
  • ১২ আগস্ট ২০২৬
মামলা তুলে নিতে হুমকির অভিযোগ তুলে আত্মহত্যার চেষ্টা শিক্ষি…
  • ১২ আগস্ট ২০২৬
উপকূলের কাছে ফের লঘুচাপ, চার বন্দরে সতর্ক সংকেত
  • ১২ আগস্ট ২০২৬
জুলাই চেতনাবিরোধী কর্মকাণ্ডের অভিযোগ এনে ঢাবি শিক্ষকদের ত…
  • ১২ আগস্ট ২০২৬
তরুণদের মধ্যেও বাড়ছে হার্ট অ্যাটাক, সুস্থ থাকার ৮ সহজ উপায়
  • ১২ আগস্ট ২০২৬
চাঁদা তুলতে বাধা দেওয়া ছাত্রদল নেতাদের চাপাতি-চাইনিজ কুড়াল …
  • ১২ আগস্ট ২০২৬