বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক, গ্রেপ্তার ৬

১১ মে ২০২৫, ০৮:০৫ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ১০:৩০ PM
আশা

আশা © টিডিসি ফটো

যশোরের ঝিকরগাছা উপজেলার ছুটিপুর গ্রামে বিএনপির দুই গ্রুপের মধ্যে সংঘর্ষে গুরুতর আহত এক কর্মী মারা গেছেন। নিহত আশার (৩৫) উপজেলার বালিয়া গ্রামের বাসিন্দা। তিনি মৃত আতাল উদ্দিনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১০ মে) বিকেলে আশা ও তার ভাই মইদুল (৩০) নেতাকর্মীদের নিয়ে স্থানীয় দলীয় কার্যালয় থেকে একটি মহড়া বের করেন। মিছিলটি জামতলা মোড় এলাকায় পৌঁছালে বিপ্লবের নেতৃত্বে বিএনপির অন্য একটি গ্রুপ তাদের গতিরোধ করে। এ নিয়ে উভয়পক্ষের মধ্যে প্রথমে বাগবিতণ্ডা এবং পরে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষে ইট-পাটকেল ও দেশীয় অস্ত্র ব্যবহার করা হয়। এতে আশা ও মইদুল গুরুতর আহত হন।

আহতদের তাৎক্ষণিকভাবে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আশার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। রোববার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। আহত মইদুল বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এই ঘটনায় নিহত আশার বোন নাসিমা বেগম বাদী হয়ে যশোরের ঝিকরগাছা থানায় একটি মামলা দায়ের করেছেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাবলুর রহমান খান জানান, এই ঘটনায় সন্দেহভাজন ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং অন্যান্য জড়িতদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

বিইউবিটিতে ‘দ্য নেক্সট কম্পিউটিং এরা’ শীর্ষক লেকচার অনুষ্ঠিত
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিকল্প ভেন্যুতে নবীনবরণ কনসার্ট করল ব্রাহ্মণবাড়িয়া সরকারি ক…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী সেজে ফেক আইডি খুলে একাধিক ছাত্রীর …
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
মাদ্রাসায় শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে আইনি নোটিশ
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
ডাকসুতে জিন্নাহর ছবি ভাঙচুরে আবু তৈয়বের সঙ্গে ছিলেন নিষিদ্ধ…
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
‘বিদেশে ১ পয়সাও নেওয়ার প্রমাণ দিতে পারলে রাজনীতি ছেড়ে দেব’
  • ১৪ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9