আ.লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা নিয়ে বিএনপির প্রতিক্রিয়া

১১ মে ২০২৫, ০৫:১১ AM , আপডেট: ১৫ মে ২০২৫, ০৫:০১ PM
স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ

স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ © সংগৃহীত

আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করেছে অন্তর্বর্তীকালীন সরকার। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইন সংশোধনের মাধ্যমে আওয়ামী লীগকে বিচারের আওতায় আনার উদ্যোগ এবং দলটির যাবতীয় কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দেওয়ায় সাধুবাদ জানিয়ে বিএনপি।

রোববার (১১ মে) দুপুরে রাজধানীতে একটি অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সালাহউদ্দিন আহমেদ দাবি করে বলেন, ‘রাজনৈতিক দল হিসেবে মাফিয়া আওয়ামী লীগের দেশ-বিদেশে কোথাও স্বীকৃতি নেই। আওয়ামী লীগ গণতন্ত্র মানে না, তাদের ডিএনএতে গণতন্ত্রের কোনো অস্তিত্ব নেই। দল হিসেবে আওয়ামী লীগের বিচারের আওতায় আনতে আইন সংশোধন এবং তাদের কার্যক্রমে নিষেধাজ্ঞাকে বিএনপি সাধুবাদ জানায়।’

এ সময় দ্রুত নির্বাচনী রোডম্যাপ দেওয়ার বিষয়ে সতর্ক করে অন্তর্বর্তী সরকারকে আহ্বান জানিয়ে বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘নির্বাচনের রোডম্যাপ না দিলে সরকারকে আগামীতে বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হতে পারে।’

এর আগে গতকাল শনিবার (১০ মে) প্রধান উপদেষ্টার নেতৃত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিচার শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সব ধরনের কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞার সিদ্ধান্ত হয়। ছাত্র-জনতার জোরালো আন্দোলনের মুখে সরকার এই সিদ্ধান্ত নেয়। প্রায় তিন ঘণ্টা ধরে চলা ওই বৈঠক শেষে রাত ১১টার দিকে সংবাদ সম্মেলনে এই সিদ্ধান্তের কথা জানান আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

সভায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের সংশোধনী অনুমোদিত হয়েছে। সংশোধনী অনুযায়ী, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন বা সমর্থক গোষ্ঠীকে শাস্তি দিতে পারবে।

বিপিএলে দুর্নীতির তদন্তে নতুন মোড়
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
দুপুরের মধ্যে ৩ অঞ্চলে ঝড়ের আভাস
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
মৃত্যুর ৮ মাস পর কফিনে দেশে ফিরলেন লিবিয়া প্রবাসী তরিকুল
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
ব্রাহ্মণবাড়িয়ায় তিতাসের বুকে ঐতিহাসিক নৌকা বাইচ অনুষ্ঠিত
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
উপজেলা ও জেলা পর্যায়ের হাসপাতালে মশারি সরবরাহ করা হবে: রিজ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
বাজারে যাওয়ার সুযোগে ৪১ দিনের শিশু চুরি, নোয়াখালী থেকে উদ্ধ…
  • ১৩ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9