বিএনপিপন্থি প্রকৌশলীদের ওপর আওয়ামীপন্থিদের হামলা, আহত ১৫

১০ মে ২০২৫, ০৪:১০ PM , আপডেট: ১১ মে ২০২৫, ০২:৩২ AM
 আওয়ামীপন্থি প্রকৌশলীদের হামলায় আহতরা।

আওয়ামীপন্থি প্রকৌশলীদের হামলায় আহতরা। © সংগৃহীত

বিএনপিপন্থি প্রকৌশলীরা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশে (আইইবি) এক্সট্রাঅর্ডিনারি জেনারেল মিটিংয়ে (ইওজিএম) যোগ দিতে আসলে আওয়ামী লীগপন্থি প্রকৌশলীরা তাদের ওপর হামলা করে বলে অভিযোগ উঠেছে।

শনিবার (১০ মে) দুপুর ১২টার দিকে রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন বাংলাদেশ ভবনের মূল ফটকে এ ঘটনা ঘটে। হামলায় পুলিশসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

প্রকৌশলীদের ভাষ্য অনুযায়ী, আইইবির সাবেক সেক্রেটারি ও আওয়ামীপন্থি প্রকৌশলী মিয়া মো. কাইয়ুম, মহিবুর রহমান সবুজ ও তারিকুজ্জামান তালুকদার শাহীনসহ আরও কয়েকজনের নেতৃত্বে একদল বহিরাগত ইওজিএমে হামলা চালায়। এ ঘটনায় পুলিশ সদস্যসহ আইইবির একাধিক প্রকৌশলী আহত হন।

আহতরা হলেন- ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রমনা বিভাগের সহকারী পুলিশ কমিশনার (এসি) আবদুল্লাহ আল মামুন, শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খালিদ মনসুর, এসআই যাক্কার, প্রকৌশলী আসাদুজ্জামান চুন্নু, মুহাম্মদ কামরুল হাসান খান, মো. আরাফাত রহমান রাকু, নাহিদুল ইসলাম, মুক্তাদির বিল্লাহ, সালমান খান, এমএম জিহান ও বাদল আহমেদ।

প্রকৌশলী আব্দুল আল মামুন বলেন, ‘হামলাকারীরা আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালীন দীর্ঘদিন আইইবি জিম্মি করে রেখেছে। এখন আমরা যখন নির্বাচনের মাধ্যমে নেতা নির্বাচন করতে এসেছি, তখন তারা হামলা চালিয়েছে। এদেরকে দ্রুত গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে।’ 

শাহবাগ থানার ওসি খালিদ মনসুর বলেন, ‘তাদের অতর্কিত হামলায় আমরা বেশ কয়েকজন আহত হয়েছি। আমার বুকে একাধিক ইট লেগেছে। তবে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক রেখেছে।’

ট্যাগ: হামলা
র‌্যাংগস মটরস নিয়োগ দেবে ১০ এক্সিকিউটিভ, আবেদন অভিজ্ঞতা ছাড়…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পুতিন-জিনপিংদের আসার খবরে ফের পর্দা দিয়ে বস্তি আড়াল করল ভারত
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
জবি শিক্ষকদের গবেষণা: সাশ্রয় হবে ২২% নাইট্রোজেন সারের ব্যবহ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9