ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড পেলেন বাউফলের তরুণ সমাজকর্মী রোমান

১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৩:২৩ PM
ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫

ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ © টিডিসি ফটো

জাতীয় পর্যায়ে মানবিক ও সামাজিক কাজে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে ‘ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫’ পেয়েছেন পটুয়াখালীর বাউফলের শিক্ষার্থী ও সমাজকর্মী মো. সিফাত ই মঞ্জুর রোমান।

শনিবার রাতে রাজধানীর মালিবাগে স্কাই সিটি চার তারকা হোটেলে আয়োজিত অনুষ্ঠানে রোমানের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। এই আয়োজন করে পরিবেশ সংরক্ষণ মানবাধিকার বাস্তবায়ন সাংবাদিক সোসাইটি ও ইস্টার বাংলাদেশ নামের দুটি সংগঠন।

অনুষ্ঠানে শোবিজ, সাংবাদিকতা, সংস্কৃতি, ব্যবসা-বাণিজ্য, আইসিটি, নারী উদ্যোক্তা ও মানবিক কাজের ক্ষেত্রে অবদান রাখা দেশের ৫০ জন গুণী ব্যক্তিকে ন্যাশনাল ইনফ্লুয়েন্স অ্যাওয়ার্ড ২০২৫ সম্মাননায় ভূষিত করা হয়।

সিফাত ই মঞ্জুর রোমান বরিশালের গ্লোবাল ভিলেজ ইউনিভার্সিটি থেকে কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে স্নাতক শেষ করেছেন। তিনি বাউফল পৌরসভার স্থায়ী বাসিন্দা।

রোমান ‘প্রহেলিকা ইয়ুথ ফাউন্ডেশন’ নামের একটি যুবনেতৃত্বাধীন সংগঠনের প্রতিষ্ঠাতা। এই সংগঠন দীর্ঘদিন ধরে শিক্ষা বিস্তার, মানবিক সহায়তা, পরিবেশ সচেতনতা এবং সামাজিক উন্নয়নমূলক কার্যক্রমে কাজ করে যাচ্ছে। পাশাপাশি তিনি যুক্ত আছেন ‘পাঠকবন্ধু’ নামের আরেকটি সংগঠনের সাথেও, যার লক্ষ্য তরুণ সমাজের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা, জ্ঞানচর্চার সংস্কৃতি তৈরি করা এবং একটি জ্ঞানভিত্তিক সমাজ নির্মাণে ভূমিকা রাখা।

পুরস্কারপ্রাপ্তির পর অনুভূতি জানিয়ে রোমান বলেন, “এই স্বীকৃতি শুধু আমার একার নয়। এটি বাংলাদেশের প্রতিটি স্বেচ্ছাসেবী কর্মীর সম্মান। যারা নিঃস্বার্থভাবে মানুষের জন্য, সমাজের জন্য কাজ করে যাচ্ছেন—এই পুরস্কার তাঁদেরই প্রতিনিধিত্ব করে।”

রোমানের এই অর্জনে বাউফলসহ বরিশাল অঞ্চলে তরুণদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা গেছে। স্থানীয়ভাবে সামাজিক সচেতনতা ও নেতৃত্বের বিকাশে তরুণদের ভূমিকা আরও জোরদার হবে বলেও আশাবাদ ব্যক্ত করেছেন এলাকাবাসী।

আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামছেন মেসি
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৭ দিন পর ডোবায় মিলল কলির বস্তাবন্দি মরদেহ, পরিবারে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ট্রান্সফরমার চুরির অভিযোগে স্বেচ্ছাসেবক দলের নেতা বহিষ্কার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রাজধানীর লাইফ প্রিপারেটরি স্কুলে অধ্যক্ষসহ ৩ বড় পদে নিয়োগ
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
রুয়েটে পিএইচডি-এমফিলসহ বিভিন্ন প্রোগ্রামে ভর্তির সুযোগ, আবে…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
গাঁজা কাণ্ডে দুই শিক্ষার্থী আটকের পর ৪ সিদ্ধান্ত ইবি প্রক্ট…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9