ফুটপাতের দোকানের চাপে অনিরাপদ সড়কে প্রাণটাই হারালেন বাবা ও বিশ্ববিদ্যালয় পড়ুয়া মেয়ে

০৭ মার্চ ২০২৬, ১১:২৭ AM
মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত

মোটরসাইকেল আরোহী বাবা-মেয়ে নিহত © টিডিসি সম্পাদিত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বেপরোয়াভাবে চলন্ত ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী বাবা সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সুমাইয়া আহমেদ তৃষা (২০) নিহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে কেনাকাটায় আজকে নিউমার্কেট সায়েন্সল্যাব এলাকায় প্রচণ্ড ভিড় ছিল। রাত ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে শাহবাগ অভিমুখী সড়কে চলন্ত বাইকে থাকা এক ব্যক্তি ও তার মেয়েকে পেছনে থেকে দ্রুত গতিতে ট্রাক এসে ধাক্কা দেয়। এরপর রাস্তায় পড়ার সাথে সাথে ওই ব্যক্তির হেলমেট ভেঙে গেলে তিনি মাথায় আঘাত পেয়ে স্পটে মারা যান। পরে মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে তিনি মারা যান। 

নিহত সাজু আহমেদের বড় ভাই মো. সালাউদ্দিন নিউমার্কেট থানায় এজাহার দায়ের করেছেন। ঘটনার পর পুলিশ ট্রাক ও চালককে আটক করেছে।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব জানিয়েছেন, সায়েন্সল্যাব মোড়ে ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে একজন স্পট ডেথ হয়েছেন এবং তার সঙ্গে থাকা নারীও নিহত হয়েছেন।

ঢাকা কলেজের শিক্ষার্থী সজীব উদ্দিন বলেন, ফুটপাত দখল ও রাস্তার সীমাহীন যানজট সাধারণ মানুষকে বিপদে ফেলে। এটি শুধু একটি দুর্ঘটনা নয়, আমাদের নগর জীবনের ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।

ফেল করা শিক্ষার্থীরাও রাবিতে ভর্তি আবেদনের সুযোগ পাচ্ছেন, ব…
  • ১১ নভেম্বর ২০২৬
৩৮৯ পুরিয়া হেরোইনসহ যুবক গ্রেপ্তার
  • ১১ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় বীর মুক্তিযোদ্ধাসহ নিহত ২
  • ১১ নভেম্বর ২০২৬
প্রথম শ্রেণিতে ভর্তির বয়স পাঁচ থেকে ৬ বছর করল সরকার, নীতিমা…
  • ১১ নভেম্বর ২০২৬
প্রতি জেলা থেকে একটি করে এমপিওভুক্ত মাদ্রাসার তালিকা চাইল অ…
  • ১১ নভেম্বর ২০২৬
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি আবেদনের শর্ত শিথিল
  • ১১ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950