পারিবারিক কলহে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাইয়ের মৃত্যু

০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ PM
পটুয়াখালীর গলাচিপা

পটুয়াখালীর গলাচিপা © সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় পারিবারিক কলহের জেরে মেজো ভাইয়ের লাঠির আঘাতে আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় মোহাম্মদ মাহবুব (৩৫) মারা গেছেন। তিনি চরবিশ্বাস ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড দক্ষিণ চরবিশ্বাস এলাকার জলিল হাওলাদার ছেলে। তবে এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ নাই বলছেন স্বজনরা। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ সেপ্টেম্বর (মঙ্গলবার) দুপুর দেড়টার দিকে পারিবারিক বিরোধের জেরে মেজো ভাই রেজাউল তার ছোট ভাই মাহবুবের মাথার পিছনে লাঠি দিয়ে আঘাত করেন। এতে মাথায় গুরুতর জখম হলে তাকে দ্রুত চরবিশ্বাস ইউনিয়ন কমিউনিটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তার মাথায় পাঁচটি সেলাই দেন এবং বাড়িতে চলে যান। সেখানেই স্বাভাবিক জীবনযাপন করছিলো। পরবর্তীতে বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে তার অবস্থার অবনতি হলে পরিবার তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের বাবা জলিল হাওলাদার বলেন, বাড়িতে বসে আমার মেঝো ছেলে আর ছোট ছেলের মধ্যে ঝগড়া হচ্ছিল। হঠাৎ পেছন দিক থেকে রেজাউল লাঠি দিয়ে মাহাবুবকে আঘাত করে। এতে তার মাথা ফেটে গুরুতর জখম হয়। পরে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিলেও শুক্রবার দুপুরে আমার ছেলে মাহাবুব মারা যায়। তবে তার কোন অভিযোগ নাই বলে জানান তিনি।

গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) আশাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। তবে মৃত্যুর সঠিক কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তে পাঠানো হবে।

গোপালগঞ্জে বিস্ফোরক আইনে আওয়ামী লীগের ২৮ নেতাকর্মীর নামে মা…
  • ১৬ নভেম্বর ২০২৬
কুয়েটে হলের কক্ষে ঢুকে এক শিক্ষার্থীকে মারধর, চোখে জখম
  • ১৬ নভেম্বর ২০২৬
ইউআইটিএসের ইউক্যাম হ্যাক, শিক্ষার্থীদের ব্যক্তিগত ছবি-তথ্য …
  • ১৬ নভেম্বর ২০২৬
মোটরসাইকেলে ধাক্কা লাগার জেরে ইবির ডাবল ডেকার বাস ভাঙচুর 
  • ১৬ নভেম্বর ২০২৬
আরিচা ঘাটে টার্মিনালে দাঁড়িয়ে থাকা ট্রাকে আগুন
  • ১৫ নভেম্বর ২০২৬
বিএনপির আরও দুই কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950