লেবুখালী টোল প্লাজায় পবিপ্রবি শিক্ষার্থীদের ‌‌‘অ্যাগ্রি ব্লকেড’

৩১ আগস্ট ২০২৫, ০৫:২৭ PM , আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২২ PM
লেবুখালী পায়রা টোল প্লাজা-সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে পবিপ্রবি শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন

লেবুখালী পায়রা টোল প্লাজা-সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে পবিপ্রবি শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন © টিডিসি

ডিপ্লোমাধারীদের দাবিকে ‘অযৌক্তিক দাবি’ আখ্যা দিয়ে এর প্রতিবাদে এবং কৃষিবিদ ঐক্য পরিষদের ঘোষিত তিন দফা দাবির পক্ষে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা ‘অ্যাগ্রি ব্লকেড’ কর্মসূচি পালন করেছেন। শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রবিবার (৩১ আগস্ট) বেলা সাড়ে ১১টার দিকে লেবুখালী পায়রা টোল প্লাজা-সংলগ্ন ঢাকা-পটুয়াখালী মহাসড়কে এ কর্মসূচি শুরু হয়। 

প্রায় এক ঘণ্টা ধরে শিক্ষার্থীরা ব্যানার–ফেস্টুন নিয়ে স্লোগান দেন এবং মহাসড়কে অবস্থান করেন। এতে যান চলাচল বন্ধ হয়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। তবে কর্মসূচি চলাকালে কোনো সহিংসতা বা অরাজকতার ঘটনা ঘটেনি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, কৃষিবিদরা দেশের খাদ্য নিরাপত্তা ও কৃষি উন্নয়নে নিরলস কাজ করলেও তাঁদের ন্যায্য দাবি বহুদিন ধরে উপেক্ষিত হচ্ছে। এর মধ্যে সম্প্রতি ডিপ্লোমাধারীরা কিছু ‘অযৌক্তিক দাবি’ তোলায় কৃষিবিদ সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি হলো কৃষিবিদদের জন্য সমান সুযোগ ও মর্যাদা নিশ্চিত করা; কৃষিক্ষেত্রে ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবি বাতিল করা ও কৃষিবিদদের পদোন্নতি, প্রণোদনা ও পেশাগত উন্নয়ন কাঠামো দ্রুত কার্যকর করা

আন্দোলনরত শিক্ষার্থী লিমন বলেন, ‘আমরা কৃষকের পাশে মাঠে কাজ করি, অথচ আমাদের প্রাপ্য মর্যাদা দেওয়া হয় না। সরকার দ্রুত তিন দফা দাবি পূরণ না করলে আন্দোলন আরও কঠোর হবে।’

আরেক শিক্ষার্থী হাফিজুর বলেন, ‘ডিপ্লোমাধারীদের অযৌক্তিক দাবির কারণে কৃষিবিদদের মর্যাদা প্রশ্নবিদ্ধ হচ্ছে। আমরা তা মেনে নেব না।’

এ সময় পুলিশ ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করেন। তবে কোনো সংঘর্ষ বা বলপ্রয়োগ হয়নি। 

শিক্ষার্থীরা জানিয়েছেন, দাবি পূরণ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে।

রাসূল (সা.)-এর শেখানো সন্তানের মেধা ও দ্বীনি জ্ঞান বৃদ্ধির …
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ইউপি মেম্বারের বাড়িতে মিলল ২৭ বস্তা সার, জরিমানা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
বেসিকের কারণে বাড়িভাড়া কমালেন, অথচ দেড় বছর পর ভাতা পাওয়ার আ…
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
৪ বার নোটিশেও হল ছাড়েননি অবৈধভাবে সিটে থাকা ছাত্রদল নেতা
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
ধর্ষণের শিকার স্কুলছাত্রীর বিষপানে মৃত্যু, দুজন গ্রেপ্তার
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
নারী স্বেচ্ছাসেবী নিয়োগ দেবে আদ-দ্বীন হাসপাতাল
  • ১৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9