প্রকৌশল শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে পবিপ্রবিতে বিক্ষোভ, ক্লাস-পরীক্ষা বর্জন 

২৯ আগস্ট ২০২৫, ০১:৪৩ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১১:২৫ AM
পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ

পবিপ্রবি শিক্ষার্থীদের বিক্ষোভ © টিডিসি ফটো

ঢাকায় তিন দফা দাবিতে আন্দোলনরত প্রকৌশল শিক্ষার্থীদের ওপর পুলিশি হামলার প্রতিবাদে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ মিছিল করেছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বিকেলে বিশ্ববিদ্যালয়ের টি এস সি চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়।

এতে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের শিক্ষার্থীরা অংশ নেন। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকসংলগ্ন দুমকি-বাউফল মহাসড়কে অবস্থান নেয়। পরবর্তীতে এটি বিশ্ববিদ্যালয়ের মুক্ত বাংলার সামনে গিয়ে সমাবেশে পরিণত হয়।

সমাবেশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের ৮ম সেমিস্টারের শিক্ষার্থী হাসান মাহমুদ বলেন, ‘আমাদের এখন দাবিগুলো হলো প্রথমত, ডিসি মাসুদসহ যারা শিক্ষার্থীদের ওপর হামলার আদেশ দিয়েছে তাদের দ্রুত বহিষ্কার করতে হবে। দ্বিতীয়ত, পুলিশ বাহিনীকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে।  তৃতীয়ত, আমাদের তিনজন উপদেষ্টা -ফয়জুল কবির খান, রেদোয়ান হাসান এবং আসিফ নজরুল সবার সামনে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। চতুর্থত, বুয়েটের ট্রিপল-ই বিভাগের ১৭ ব্যাচের শিক্ষার্থী রোকন ভাইকে হত্যার হুমকি দাতাদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের ৫০ জনের বেশি ভাই আহত হয়েছেন। তাঁদের সব ধরনের দায়দায়িত্ব সরকারকে নিতে হবে। চিকিৎসার সম্পূর্ণ খরচও সরকারকে বহন করতে হবে। আমাদের এসব দাবি যদি অনতিবিলম্বে মেনে না নেওয়া হয়, তাহলে আমরা লং মার্চ টু ঢাকা করতে বাধ্য হব।’

১৩ বছরের ছাত্রীকে ধর্ষণের অভিযোগে প্রতিবেশীর বিরুদ্ধে মামলা
  • ১০ নভেম্বর ২০২৬
স্বামী-স্ত্রী দুজনে চাকরি করুক এটি আমি ব্যক্তিগতভাবে পছন্দ …
  • ১০ নভেম্বর ২০২৬
পাকিস্তান ক্রিকেটে নতুন ভূমিকায় সাবেক বিসিবি সভাপতি বুলবুল
  • ১০ নভেম্বর ২০২৬
মানিকগঞ্জ মেডিকেলের নতুন পরিচালক ডা. হুমায়ুন কবির
  • ১০ নভেম্বর ২০২৬
জাবির ভর্তি পরীক্ষার পূর্বনির্ধারিত সময়সূচি বহাল, নতুন সিদ্…
  • ১০ নভেম্বর ২০২৬
ইন্টার্নশিপের সুযোগ দিচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়, থা…
  • ১০ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950