দুর্গম চরে শিশুর হাত-পা-মাথাবিহীন মরদেহ উদ্ধার, এলাকায় চাঞ্চল্য

০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৫ AM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ০৭:৫৮ AM
র্গম চরে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার

র্গম চরে শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার © টিডিসি ফটো

পটুয়াখালীর বাউফল উপজেলার নদী বেষ্টিত দুর্গম চর ব্যারেট এলাকা থেকে অজ্ঞাতপরিচয়ের এক শিশুর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শিশুটির মরদেহটি ছিলো হাত, পা ও মাথাবিহীন অবস্থায়। পাশেই পড়ে ছিল একটি নীল রঙের প্যান্ট। ধারণা করা হচ্ছে, শিশুটির বয়স আনুমানিক ৭ থেকে ৮ বছর।

শনিবার (৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নের ওই চরাঞ্চল থেকে মরদেহটি উদ্ধার করে কালাইয়া নৌফাঁড়ির পুলিশ সদস্যরা।

কালাইয়া নৌ-ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। দুর্গম ও জনবিচ্ছিন্ন হওয়ায় প্রথমে মরদেহটি স্পষ্টভাবে শনাক্ত করা কঠিন ছিল। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে নিশ্চিত হওয়া যায় এটি একটি শিশুর মরদেহ। মরদেহ কীভাবে সেখানে এসেছে, কিংবা এটি হত্যাকাণ্ড কি না—তা এখনো স্পষ্ট নয়। আশপাশের সব থানায় এ বিষয়ে রিপোর্ট পাঠানো হয়েছে।

আরও পড়ুন: এবার ডাকসুর ভোট চাইতে ঢাবি শিক্ষার্থীর নানির বাড়িতে বেরোবি ছাত্রদলের আহ্বায়ক

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকতারুজ্জামান সরকার জানান, মরদেহের সুরতহাল প্রতিবেদন সম্পন্ন হয়েছে এবং একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।

শিশুটির পরিচয় বা মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ কাজ করছে বলে জানিয়েছে। এমন একটি হৃদয়বিদারক ঘটনায় এলাকায় চরম চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্কও লক্ষ্য করা গেছে।

পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

‘তুই আমাদের ছেলেকে পুলিশের হাতে তুলে দিয়েছিস কেন’— প্রশ্ন ক…
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
হাসপাতালে ডিউটি অবস্থায় হার্ট অ্যাটাকে ওয়ার্ড বয়ের মৃত্যু
  • ০৫ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে করলেন চাকসু ভিপি, পাত্রী কে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
পুকুরে ডুবে দুই ভাই বোনের মর্মান্তিক মৃত্যু
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
অনার্সে ‘অ্যাপ্লাইড আইসিটি’ পড়াতে সক্ষম শিক্ষকদের তথ্য চেয়ে…
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম থেকে ঢাকায় বদলি করা হলো সেই মাসুদকে
  • ০৪ সেপ্টেম্বর ২০২৬
X
EIIN : 134209
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে
একাদশ শ্রেণিতে
ভর্তি চলছে
অনলাইন আবেদন ০২ - ১০ সেপ্টেম্বর ২০২৬
আবেদন করুন

বিভাগ ও আসন সংখ্যা

বিজ্ঞান বিভাগজিপিএ ৪.০০
৫০০
ব্যবসায় শিক্ষাজিপিএ ৩.০০
৫০
মানবিক বিভাগজিপিএ ৩.০০
১০০

কেন হামদর্দ পাবলিক কলেজ?

  • প্রতি বছর শতভাগ পাস, ৭০% জিপিএ-৫
  • SCQ (Special Class & Quiz)
  • শীতাতপ নিয়ন্ত্রিত ক্লাসরুম ও আধুনিক ল্যাব
  • ছাত্র-ছাত্রীদের জন্য পৃথক হোস্টেল সুবিধা
  • ক্লাস শুরু: ২৩ সেপ্টেম্বর ২০২৬
০১৮২৪-৫৫৭৮১২, ০১৬১১-৪৬৬৩৭৬