রাজধানীতে বাবার সঙ্গে প্রাণ হারালেন বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছাত্রী

০৭ মার্চ ২০২৬, ১০:৫২ AM , আপডেট: ০৭ মার্চ ২০২৬, ১০:৫৬ AM
সায়েন্সল্যাব বাটা সিগন্যাল সড়ক

সায়েন্সল্যাব বাটা সিগন্যাল সড়ক © সংগৃহীত

রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে বেপরোয়াভাবে দ্রুত গতিতে আসা ট্রাকের ধাক্কায় বাবা-মেয়ে নিহত হয়েছেন। শুক্রবার (৬ মার্চ) রাত ১১টায় সায়েন্সল্যাব-সায়েন্সল্যাব বাটা সিগন্যাল সড়কের সংযোগস্থলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করেছে পুলিশ। এ ঘটনায় নিহতের বড় ভাই মো. সালাউদ্দিন বাদী হয়ে নিউমার্কেট থানায় বিচার চেয়ে একটি এজাহার দায়ের করেছেন। 

নিহত ব্যক্তির নাম সাজু আহমেদ সুমন (৪৫) ও তার মেয়ে সুমাইয়া আহমেদ তৃষা (২০)। নিহত সুমনের বাবার নাম আফসার উদ্দীন। তিনি গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী ছিলেন। নিহতরা ঢাকার শাহজাহানপুরের বাসিন্দা। 

প্রত্যক্ষদর্শীরা জানান, ঈদে কেনাকাটায় আজকে নিউমার্কেট সায়েন্সল্যাব এলাকায় প্রচণ্ড ভিড় ছিল। রাত ১১টার দিকে সাইন্সল্যাব মোড়ে শাহবাগ অভিমুখী সড়কে চলন্ত বাইকে থাকা এক ব্যক্তি ও তার মেয়েকে পেছনে থেকে দ্রুত গতিতে ট্রাক এসে ধাক্কা দেয়। এরপর রাস্তায় পড়ার সাথে সাথে ওই ব্যক্তির হেলমেট ভেঙে গেলে তিনি মাথায় আঘাত পেয়ে স্পটে মারা যান। পরে মেয়েকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে পাঠালে সেখানে তিনি মারা যান। 

এ দুর্ঘটনায় মামলার এজাহার থেকে জানা যায়, ৬ মার্চ রাত্রী আনুমানিক ১০.৪০ ঘটিকার সময় মোটর সাইকেল যোগে সাজু আহম্মেদ সুমন (৪৬) ও তার মেয়ে সুমাইয়া আহম্মেদ তৃষা (২০) নিউমার্কেট থানাধীন সায়েন্সল্যাব মোড় হইতে বাটাক্রসিং যাওয়ার পথে একই দিক থেকে বেপরোয়াভাবে দ্রুত গতিতে আসা একটি ট্রাক পিছন থেকে স্বজরে ধাক্কা মারে। ট্রাকটির রেজি. নং-ঢাকা মেট্রো-ট-১২-৭৫২০। 

ট্রাকটির ধাক্কার আঘাতে সাজু আহম্মেদ সুমন মারাত্মকভাবে আঘাত প্রাপ্ত হয়ে ঘটনাস্থলেই মারা যায় এবং সুমাইয়া আহম্মেদ তৃষা গুরুতর জখম প্রাপ্ত হয়ে রক্তাক্ত অবস্থায় রাস্তায় পড়ে থাকে। পরবর্তীতে ঘটনাস্থলের আশেপাশের উপস্থিত লোকজন তৃষাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

এ ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে ঢাকা কলেজ শিক্ষার্থী সজীব উদ্দিন বলেন সায়েন্সল্যাব মোড়ে সড়ক দুর্ঘটনায় একজন মানুষ প্রাণ হারিয়েছেন; এই দায়ভার কার? ফুটপাত দখল এবং রাস্তায় সীমাহীন যানজট জনজীবনে যে দুর্ভোগ তৈরি করেছে, তা অত্যন্ত শোচনীয়। ফুটপাত দিয়ে হেঁটে যাওয়ার মতো ন্যূনতম জায়গা নেই, ফলে সাধারণ মানুষ বাধ্য হয়ে রাস্তার মাঝখান দিয়ে চলাচল করছে। যারা অবৈধভাবে ফুটপাত দখল করে আছে, তাদের দ্রুত আইনের আওতায় আনতে হবে। অন্যথায়, ভবিষ্যতে এমন আরও প্রাণহানির আশঙ্কা থাকবেই।

নিউমার্কেট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আইয়ুব বলেন, সায়েন্সল্যাব ট্রাক ও মোটরসাইকেল আরোহীর সংঘর্ষ হয়। সেখানেই মোটরসাইকেল চালক স্পট ডেথ হয়েছেন। নিহত ব্যক্তির সঙ্গে একজন মহিলা ছিল। বর্তমানে ট্রাক থানায় আটক রাখা হয়েছে।

ইউএনওকে নিয়ে ফেসবুকে তোলপাড়, জামায়াত এমপির ভাইকে মারধর
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের তিনদিন পর পুকুর থেকে শিশুর লাশ উদ্ধার
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
টমেটো খেলে কি কিডনিতে পাথর হয়? জানুন আসল তথ্য
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিপ্লোমা টেক্সটাইল শিক্ষার্থীদের বদলির আবেদন শুরু ২৭ সেপ্টে…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
সার্টিফিকেট সংশোধনসহ মূল সনদ উত্তোলনে শিক্ষার্থীদের সুখবর দ…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
পরাধীনতার শৃঙ্খল ভাঙার এক প্রতিবাদী মানুষ ছিলেন প্রীতিলতা: …
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬