নোবেল পাওয়া নিয়ে যা বললেন ট্রাম্প

১০ অক্টোবর ২০২৫, ০২:২৩ PM
ডোনাল্ড ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প © সংগৃহীত

শান্তিতে নোবেল পুরস্কার ঘোষণা হবে আজ। বাংলাদেশ সময় বিকাল সাড়ে তিনটায় নোবেল পুরস্কার ঘোষণা করবে নরওয়েজিয়ান নোবেল কমিটি। পুরস্কার জয়ের তীব্র আকাঙ্ক্ষা একাধিকবার অসংকোচে প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই ঘোষণার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার পূর্বসূরি বারাক ওবামার শান্তিতে নোবেল অর্জনকে কড়া ভাষায় সমালোচনা করেছেন।

হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় প্রেসিডেন্ট ট্রাম্প নিজের কৃতিত্ব তুলে ধরেন। তিনি গাজায় শান্তি নিশ্চিত করা এবং ‘আটটি যুদ্ধ’ বন্ধ করার মতো গুরুত্বপূর্ণ অর্জনের দাবি করেন। তবে জোর দিয়ে বলেন, তিনি কোনো পুরস্কারের জন্য এই কাজ করেননি।

নোবেল শান্তি পুরস্কার ঘোষণার ঠিক কয়েক ঘণ্টা আগে ট্রাম্প অভিযোগ করেন, বারাক ওবামা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র কয়েক মাসের মধ্যেই এই সম্মান লাভ করেন। ক্ষুব্ধ কণ্ঠে ট্রাম্প মন্তব্য করেন, ‘তিনি (ওবামা) এটা পেয়েছিলেন কিছু না করেই। ওবামা একটি পুরস্কার পেলেন—তিনি এমনকি জানতেনও না—তিনি নির্বাচিত হলেন। তারা ওবামাকে এটা দিয়েছিল “একেবারে কিছুই না করার জন্য”, তিনি শুধু আমাদের দেশকে ধ্বংস করা ছাড়া (কিছু করেননি)।’

উল্লেখ্য বারাক ওবামা ২০০৯ সালে নোবেল শান্তি পুরস্কার পান প্রথম মেয়াদের আট মাস পরই। সেই সময় এই সিদ্ধান্ত বহু মানুষকে হতবাক করেছিল। উদারপন্থী হিসেবে পরিচিত নিউইয়র্ক টাইমস পত্রিকাও সেই সময় নোবেল কমিটির সমালোচনা করে মন্তব্য করেছিল, এই স্বীকৃতি ‘অত্যন্ত অপরিপক্ব’। ‘নোবেলের জন্য’ আরও উচ্চ মানদণ্ড থাকা উচিত।

ট্রাম্প তাঁর মন্তব্যের সময় সদ্য স্বাক্ষরিত ইসরায়েল ও হামাসের মধ্যে ঐতিহাসিক শান্তিচুক্তিকে নিজের অন্যতম বড় অর্জন হিসেবে তুলে ধরেন। তিনি সাংবাদিকদের কাছে যুদ্ধের সমাপ্তি টানার ক্ষেত্রে নিজের অবদানের কথা আরও একবার জোর দিয়ে বলেন, ‘আমি আটটি যুদ্ধ থামিয়েছি, যা এর আগে কখনো ঘটেনি, কিন্তু তাদের (নোবেল কমিটির) যা করার তা তারা করবে। তারা যা করবে তা ঠিক আছে। আমি এটা জানি, আমি এর (নোবেল) জন্য এটা করিনি। আমি এটা করেছি। কারণ, আমি বহু মানুষের জীবন বাঁচিয়েছি।’

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার রাজি…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাবিতে শিবিরের দেওয়া এসি বন্ধ করে দিয়ে প্রশাসন বলছে ‘অননুমো…
  • ০২ নভেম্বর ২০২৬
একই রাস্তা সকালে উদ্বোধন করলেন জামায়াতের এমপি, বিকেলে বিএনপ…
  • ০২ নভেম্বর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয় অধ্যাপকের বিরুদ্ধে তৃতীয় স্ত্রীর মামলা
  • ০২ নভেম্বর ২০২৬
৩০০ পরীক্ষার্থীর ২৪৭ জনই ফেল, শিক্ষকদের ফুলেল শুভেচ্ছা জানি…
  • ০২ নভেম্বর ২০২৬
স্ট্রোকের ঝুঁকি কমাতে করতে পারেন যে ৩ ব্যায়াম
  • ০২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950