ট্রাম্পকে অভিনন্দন জানালেন মোদি

১০ অক্টোবর ২০২৫, ১২:০৪ PM
ট্রাম্প ও মোদি

ট্রাম্প ও মোদি © সংগৃহীত

গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে অভিনন্দন জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৯ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে মোদি এই শুভেচ্ছা জানান এবং ট্রাম্পের সঙ্গে বাণিজ্য আলোচনা সম্পর্কেও মন্তব্য করেন। একই সাথে ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ও অভিনন্দন জানান তিনি।

মোদি তার পোস্টে লেখেন, ‘আমার বন্ধু প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে কথা বলেছি এবং ঐতিহাসিক গাজা শান্তি পরিকল্পনার সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানাই। আমরা ভারত–যুক্তরাষ্ট্র বাণিজ্য আলোচনায় অর্জিত অগ্রগতিও পর্যালোচনা করেছি এবং ভবিষ্যতে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার বিষয়ে একমত হয়েছি।’

তিনি আরও উল্লেখ করেন, ‘বিশ্বের যেকোনো স্থানে, যেকোনো রূপে সন্ত্রাসবাদ অগ্রহণযোগ্য।’

আরেকটি পোস্টে মোদি বলেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্পের গাজা শান্তি পরিকল্পনার অধীনে অগ্রগতির জন্য আমি আমার বন্ধু প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে ফোন করে অভিনন্দন জানিয়েছি। জিম্মিদের মুক্তি ও গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বৃদ্ধির চুক্তিকে আমরা স্বাগত জানাই।’

এর আগে ইসরাইল নিশ্চিত করেছে, ‘গাজা যুদ্ধবিরতি ও জিম্মি মুক্তি চুক্তির প্রথম ধাপে সব পক্ষ স্বাক্ষর করেছে।’

সূত্র: এনডিটিভি

এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধ…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
মেসির পর আর্জেন্টিনার ১০ নম্বর জার্সি কার?
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
ডেইলি শপিং বিভাগে নিয়োগ দেবে প্রাণ গ্রুপ, আবেদন ৩০ সেপ্টেম্…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
নার্সিং শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নে আইইউবিএটি ও ইউনিকো…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘নজরুল কর্নার’ উদ্বোধন
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এসএসসি-এইচএসসির খাতা নির্ভুল মূল্যায়নে সরকারি-বেসরকারি সব প…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬