হরমুজ প্রণালিতে ফ্রান্সকে না টানলেই ভালো হবে, ‘সাফ’ জানালেন ম্যাক্রোঁ

১৭ মার্চ ২০২৬, ০৯:৫৭ PM
প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ

প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ © সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান সামরিক উত্তেজনা ও সংঘাতের মধ্যে হরমুজ প্রণালি সচল করার কোনো অভিযানে ফ্রান্স অংশ নেবে না বলে সাফ জানিয়ে দিয়েছেন প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। মঙ্গলবার (১৭ মার্চ) মন্ত্রিসভার এক বিশেষ বৈঠকে ফ্রান্সের এই নিরপেক্ষ অবস্থানের কথা পুনর্ব্যক্ত করেন তিনি।

ম্যাক্রোঁ বলেন, ‘আমরা এই যুদ্ধের কোনো পক্ষ নই। তাই বর্তমান প্রেক্ষাপটে হরমুজ প্রণালি উন্মুক্ত করা বা শত্রুমুক্ত করার লক্ষ্যে পরিচালিত কোনো সামরিক অভিযানে ফ্রান্স কখনোই অংশ নেবে না।’

প্রণালিটি সক্রিয় করতে সরাসরি অংশ না নিলেও, নৌ-চলাচলের স্বাধীনতা নিশ্চিতে ফ্রান্স একটি আন্তর্জাতিক জোট গঠনের কাজ চালিয়ে যাচ্ছে। তবে ম্যাক্রোঁ স্পষ্ট করে দিয়েছেন যে, এই জোট কেবল যুদ্ধ সমাপ্ত হওয়ার পরই সক্রিয় হবে। 

তিনি বলেন, ‘সংঘাত শেষ হওয়ার পর জাহাজ চলাচলের নিরাপত্তা দিতে আমরা একটি জোট গঠনের প্রস্তুতি নিচ্ছি।’

ইউরোপীয় দেশগুলোর মধ্যে ফ্রান্সের এই অবস্থানকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। যখন যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে মরিয়া, তখন ফ্রান্সের এই ঘোষণা পশ্চিমা জোটের মধ্যকার কৌশলগত মতপার্থক্যকেই সামনে নিয়ে এল। বিশেষ করে জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই জলপথ নিয়ে ফ্রান্স কোনো ধরণের সরাসরি সামরিক সংঘাতে জড়াতে চাইছে না।

চলন্ত ট্রেনে পাথরের আঘাতে চোখ হারানো বাউবি শিক্ষার্থীকে আর্…
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলায় আহত ৮
  • ১২ আগস্ট ২০২৬
ঢাবিতে ফের সমকামিতার অভিযোগ, দুই ছাত্রকে হল থেকে বহিষ্কার
  • ১২ আগস্ট ২০২৬
ঢাকা কলেজ ছাত্রদলের ওপর নিউমার্কেট যুবদলের হামলার অভিযোগ
  • ১২ আগস্ট ২০২৬
আওয়ামী লীগের ৬ নেতাকর্মী কারাগারে
  • ১১ আগস্ট ২০২৬
তারেক রহমানকে দ্বিপক্ষীয় সফরের জন্যেও আমন্ত্রণ জানিয়েছে ভার…
  • ১১ আগস্ট ২০২৬