থালাপতি বিজয়ের সমাবেশে এত প্রাণহানি কেন, কত ক্ষতিপূরণ পাচ্ছে নিহতদের পরিবার

২৯ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪৯ AM , আপডেট: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:১৩ AM
থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন প্রাণ হারিয়েছেন

থালাপতি বিজয়ের সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন প্রাণ হারিয়েছেন © সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ থালাপতি বিজয়ের নির্বাচনী সমাবেশে বিপুল প্রাণহানি নিয়ে আলোচনা-সমালোচনা চলছেই। গত শনিবার (২৭ সেপ্টেম্বর) রাতে সমাবেশে পদদলিত হয়ে ৪১ জন নিহত হয়েছেন ও আহতদের সংখ্যা ৫১। 

ভারতীয় গণমাধ্যমের খবর বলছে, শনিবার সমাবেশ শুরুর কথা ছিল স্থানীয় সময় বিকেল ৩টায়। কিন্তু বিজয়ে পৌছান সন্ধ্যায়। অনেক খবরে বলা হচ্ছে, তিনি উপস্থিত হন রাত ৮টায়। ততক্ষণে ভিড় বেড়ে হয় দ্বিগুণ। অনুমতির দ্বিগুণ মানুষের ভিড় হওয়ায় মঞ্চের চারপাশের ব্যারিকেড ভেঙে পড়ে। 

দীর্ঘ ছয় ঘণ্টা দেরিতে বিজয় সমাবেশস্থলে পৌঁছালে তাকে দেখতে জনতার মধ্যে বিশৃঙ্খলা দেখা দেয়। এক নজর দেখার জন্য বিপুল সংখ্যক মানুষ সামনের দিকে ধাবিত হতে থাকেন। এ সময় ধাক্কাধাক্কি ও হুড়োহুড়িতে অনেকেই মাটিতে পড়ে যান।

অতিরিক্ত চাপের ফলে বহু মানুষ দমবন্ধ হয়ে মারা যান। অনেক শিশু বাবা-মাকে হারিয়ে ফেলে। অবস্থা অনিয়ন্ত্রনে গেলে, বিজয় মাঝপথে বক্তৃতা বন্ধ করে দেন এবং পুলিশকে সহায়তার জন্য আহবান জানান। 

আরও পড়ুন : অনুমোদনের অপেক্ষায় ১২০০ কোটি টাকার মাস্টারপ্ল্যান, বদলে যাবে ঢাকা মেডিকেল কলেজের চিত্র

গতকাল বিজয় এক শোকবার্তায় বলেন, তিনি এ ঘটনায় গভীরভাবে মর্মাহত। তিনি নিহত ব্যক্তিদের পরিবারের জন্য ২০ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়ারও ঘোষণা দেন। তিনি বলেন, ‘আমি জানি, আপনাদের যে ক্ষতি হয়েছে, তা পূরণ করা যাবে না।’

জনসভায় পদপিষ্ট হয়ে মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। 

ভেনিসে সেরা পরিচালকের পুরস্কার পেলেন নজরুল বিশ্ববিদ্যালয়ের …
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
পদ্মায় নৌকাডুবি, ১০ জনকে উদ্ধার করে ভারতে নিয়ে গেছে বিএসএফ
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
বিধিবহির্ভূতভাবে বকেয়া বেতন-ভাতা নিলেন ১০১ কর্মকর্তা, ফেরত…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
কাতারে বিনা খরচে উচ্চশিক্ষার সুযোগ, মাসিক ভাতা-আবাসনসহ থাকছ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
তিন জেলার নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক শেষে স্থায়ী কমিটির বৈ…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
আগামী শিক্ষাবর্ষে মাধ্যমিক শ্রেণির বইয়ে এআই, রোবোটিক্সসহ স…
  • ১২ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9