করাচি ও লাহোরে জরুরি প্রয়োজন ছাড়া অবস্থান করা কর্মীদের দেশত্যাগের নির্দেশ যুক্তরাষ্ট্রের

০৪ মার্চ ২০২৬, ০১:০৩ PM
পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা

পাকিস্তানে মার্কিন দূতাবাসে হামলা © সংগৃহীত

পাকিস্তানে চলমান তীব্র উত্তেজনা ও সহিংসতার প্রেক্ষাপটে করাচি এবং লাহোর কনসুলেটে কর্মরত জরুরি নয় এমন সরকারি কর্মীদের সপরিবারে দেশত্যাগের নির্দেশ দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। 

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানজুড়ে মার্কিনবিরোধী বিক্ষোভ ছড়িয়ে পড়ার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে জানায়, নিরাপত্তার কথা বিবেচনা করে করাচি ও লাহোরে নিযুক্ত অপ্রয়োজনীয় কর্মীদের পাকিস্তান ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। তবে দেশটির রাজধানী ইসলামাবাদে অবস্থিত মার্কিন দূতাবাসের কার্যক্রমে আপাতত কোনো পরিবর্তন আনা হয়নি।

উল্লেখ্য, গত রবিবার করাচিতে মার্কিন কনসুলেটের সামনে বিক্ষোভকারীরা প্রবেশের চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ১০ জন নিহত এবং অন্তত ৬০ জন আহত হন। খামেনি হত্যাকাণ্ডের পর পাকিস্তানজুড়ে ছড়িয়ে পড়া সহিংসতায় এ পর্যন্ত নিরাপত্তা বাহিনী ও বিক্ষোভকারীদের সংঘর্ষে মোট ২৪ জন নিহতের খবর পাওয়া গেছে।

তথ্যসূত্র: আল জাজিরা

নিয়োগপত্রের দাবিতে অধিদপ্তরের সামনে রাতেও অবস্থান প্রাথমিক …
  • ১২ অক্টোবর ২০২৬
উচ্চারণগত ভুল, দুঃখপ্রকাশ করলেন রাশেদ খাঁন
  • ১২ অক্টোবর ২০২৬
যবিপ্রবিতে দিনভর উত্তেজনা, সমঝোতায় শেষ
  • ১২ অক্টোবর ২০২৬
সোমবার বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১২ অক্টোবর ২০২৬
সপ্তাহব্যাপী নতুন কর্মসূচি ঘোষণা এনসিপির
  • ১১ অক্টোবর ২০২৬
অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্রমণ বন্ধ ঘোষণা
  • ১১ অক্টোবর ২০২৬