আটকের সময় নেতাকর্মীদের যা বললেন রাহুল গান্ধী

১১ আগস্ট ২০২৫, ০২:৩৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:৫২ PM
নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতারা আটক

নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতারা আটক © সংগৃহীত

দিল্লিতে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া নিয়ে অভিযোগের প্রতিবাদে সোমবার (১১ আগস্ট) জাতীয় নির্বাচন কমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালনকালে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীসহ বিরোধী দলীয় একাধিক সংসদ সদস্যকে আটক করেছে পুলিশ। আটক হওয়ার মুহূর্তে উপস্থিত নেতাকর্মী ও সাধারণ মানুষের উদ্দেশে রাহুল গান্ধী বলেন, ‘এটা সংবিধান বাঁচানোর লড়াই।’ তিনি স্বচ্ছ ভোটার তালিকা প্রকাশেরও দাবি জানান।

আটকের পর পুলিশের বাসে তোলার সময় ধস্তাধস্তিতে অসুস্থ হয়ে পড়েন কংগ্রেস নেত্রী মহুয়া মৈত্র, আরামবাগের তৃণমূল এমপি মিতালি বাগসহ আরও কয়েকজন। খবর পেয়ে রাহুল গান্ধী ঘটনাস্থলে এসে অসুস্থ সংসদ সদস্যদের খোঁজখবর নেন এবং একজন অসুস্থ এমপিকে বাস থেকে নামিয়ে অন্য গাড়িতে তুলতে সহায়তা করেন।

তৃণমূলের রাজ্যসভার সদস্য সাগরিকা ঘোষ অভিযোগ করেন, পুলিশ নারী সংসদ সদস্যদের ওপর বলপ্রয়োগ করেছে, এমনকি চুল ধরে টেনেছে। সাগরিকার পোস্ট করা এক ভিডিওতে দেখা যায়, পুলিশের বাসের পেছনের আসনে অসুস্থ মহুয়া মৈত্রকে ঘিরে রয়েছেন অন্য নারী এমপিরা এবং তারাই শুশ্রূষা করছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এসআইআর প্রক্রিয়ায় শুধু বিহারেই ভোটার তালিকা থেকে ৬৫ লাখ নাম বাদ পড়েছে। চলতি বছরের শেষ দিকে রাজ্যে ভোট অনুষ্ঠিত হবে। এর পরের বছর পশ্চিমবঙ্গ, কেরল, আসাম ও তামিলনাড়ুতে বিধানসভা নির্বাচন হওয়ার কথা। বিরোধী দলগুলোর অভিযোগ, এই প্রক্রিয়াকে বিজেপির পক্ষে কাজে লাগানো হচ্ছে। রাহুল গান্ধী পরিসংখ্যান তুলে ধরে দাবি করেছেন, দেশে ভোট চুরি হচ্ছে। তবে নির্বাচন কমিশন অভিযোগ নাকচ করেছে। এসআইআর নিয়ে মামলা হয়েছে সুপ্রিম কোর্টে, যেখানে কমিশনের বিরুদ্ধে এখনও কোনও হস্তক্ষেপ না করলেও কিছু পরামর্শ দেওয়া হয়েছে। মামলার শুনানি চলমান। এই পরিস্থিতিতেই বিরোধী দলগুলো সোমবার দিল্লিতে কমিশন ঘেরাও কর্মসূচি পালন করে। সূত্র: হিন্দুস্তান টাইমস

এনসিপির দুই গ্রুপের মধ্যে হাতাহাতি-মারামারি
  • ১৩ নভেম্বর ২০২৬
তুরস্কে ড্রোন উড়াবে চুয়েট, এক লক্ষ টাকা অনুদান জেলা প্রশা…
  • ১৩ নভেম্বর ২০২৬
চার শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে নোবিপ্রবিতে ছায়া জাতিসংঘ স…
  • ১৩ নভেম্বর ২০২৬
আজ থেকে ৩০ টাকা কেজিতে চাল বিক্রি, পাবেন যারা
  • ১৩ নভেম্বর ২০২৬
মুসলিম দেশগুলোর অনুরোধে ইরানে হামলা স্থগিত রেখেছি: ট্রাম্প
  • ১৩ নভেম্বর ২০২৬
ধমক দেওয়া সেই সৈন্যকেই এবার পুরস্কৃত করলেন পিট হেগসেথ 
  • ১৩ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950