এবার ওয়ানডে থেকেও অবসর নিচ্ছেন কোহলি–রোহিত?

১০ আগস্ট ২০২৫, ০৯:৩৮ PM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ১১:৩৪ AM
বিরাট কোহলি ও রোহিত শর্মা

বিরাট কোহলি ও রোহিত শর্মা © ফাইল ফটো

টেস্ট ও আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট থেকে ইতিমধ্যে অবসর নিয়েছেন বিরাট কোহলি ও রোহিত শর্মা। দুজনেরই পরবর্তী বড় লক্ষ্য ২০২৭ ওয়ানডে বিশ্বকাপ। ক্রিকেট মহলের অনেকেই মনে করছেন, ওই বিশ্বকাপই হবে তাঁদের ওয়ানডে ক্যারিয়ারের শেষ আসর।

তবে ভারতীয় সংবাদমাধ্যম দৈনিক জাগরণ এক প্রতিবেদনে দাবি করেছে, এর আগেই ওয়ানডে ফরম্যাট থেকে অবসর নিতে পারেন এই দুই ভারতীয় তারকা ব্যাটার। যদিও এ বিষয়ে কোহলি বা রোহিত—কেউই এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানাননি।

প্রতিবেদনে বলা হয়েছে, আগমী অক্টোবরের অস্ট্রেলিয়া সফরইে শেষবার ওয়ানডে খেলতে নামতে পারেন কোহলি-রোহিতরা। সিরিজ শেষে তাঁরা অবসরের ঘোষণা দিতে পারেন।

তবে যদি তাঁরা সত্যিই ২০২৭ বিশ্বকাপ খেলতে চান, তাহলে এ বছর ডিসেম্বরের বিজয় হাজারে ট্রফি ( ভারতের একদিনের টুর্নামেন্ট) খেলতে হবে। এর আগেও ভারতের খেলোয়াড়দের ইংল্যান্ড সফরের আগে রঞ্জি ট্রফি খেলতে বলা হয়েছিল। এবারও একই যুক্তি—বিশ্বকাপের জন্য সেরা দল গড়তে ঘরোয়া ক্রিকেটে পারফরম্যান্স যাচাই।

এখন রোহিতের বয়স ৩৮, আর কোহলির ৩৬।  ২০২৭ সালের ওয়ানডে বিশ্বকাপে তাদের বয়স কত হবে সহজেই অনুমান করা যাচ্ছে। বিসিসিআই সূত্রে দৈনিক জাগরণ জানিয়েছে, তরুণদের সুযোগ দিতে এখন থেকেই দল সাজানোর পরিকল্পনা চলছে। ফলে কোহলি-রোহিতকে বাদ দেওয়ার সম্ভাবনাও আছে।

কোহলি ও রোহিত এর আগে বোর্ডার-গাভাস্কার ট্রফিতে ব্যর্থ হওয়ার পর রঞ্জি ট্রফি খেলেছিলেন। দুজনেই চলতি বছরের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন। এর আগে গত বছর জুনে টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতার পর একসঙ্গে টি-টোয়েন্টি থেকেও অবসর নেন।

ভারতের পরবর্তী ওয়ানডে সিরিজ অস্ট্রেলিয়ায় শুরু হবে ১৯ অক্টোবর, ম্যাচ হবে পার্থ, অ্যাডিলেড ও সিডনিতে। এরপর ডিসেম্বরের শুরুতে ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের সিরিজ। ২০২৬ সালে ভারতের ওয়ানডে সূচিতে আছে নিউজিল্যান্ড (জানুয়ারি), আফগানিস্তান (জুন), ইংল্যান্ড (জুলাই), ওয়েস্ট ইন্ডিজ (সেপ্টেম্বর) ও আবার নিউজিল্যান্ড (অক্টোবর) সফর।

ডাক্তারের মানবিক উদ্যোগে ২১ দিন পর নিখোঁজ বৃদ্ধকে ফিরে পেল …
  • ১৩ নভেম্বর ২০২৬
মিছিলে কর্মীকে লাথি, দুঃখ প্রকাশ করেছেন প্রতিমন্ত্রী রাজীব …
  • ১৩ নভেম্বর ২০২৬
আমির হামজার মাহফিলের অনুমতি দেয়নি প্রশাসন, ১৪৪ ধারা জারি হল…
  • ১৩ নভেম্বর ২০২৬
হাসিনার পাসপোর্ট-এনআইডি আবেদনের আগেই স্থগিত হয় বাংলাদেশ-ভার…
  • ১৩ নভেম্বর ২০২৬
সংসদে বিরোধী দলের সদস্যরা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পরিকল্পি…
  • ১২ নভেম্বর ২০২৬
যশোরে দুই আদালতে ককটেল বিস্ফোরণ
  • ১২ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950