অবৈধভাবে ভারত থেকে ফেরার পথে সীমান্তে বাংলাদেশি ব্যবসায়ী আটক

১১ আগস্ট ২০২৫, ০৮:০৭ AM , আপডেট: ১১ আগস্ট ২০২৫, ০২:১৪ PM
 সীমান্তে বাংলাদেশি ব্যবসায়ী আটক

সীমান্তে বাংলাদেশি ব্যবসায়ী আটক © টিডিসি

‎হবিগঞ্জের মাধবপুর সীমান্তে অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের সময় প্রবাল বণিক (৪৪) নামে এক বাংলাদেশি ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (১০ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার দেবনগর এলাকায় ধর্মঘর সীমান্ত ফাঁড়ির টহলরত বিজিবি সদস্যরা ভারতীয় মালামালসহ তাকে আটক করে। 

আটককৃত প্রবাল বণিক হবিগঞ্জ শহরের বগলা বাজার এলাকার মৃত হরিদাস বণিকের ছেলে।
‎
‎বিজিবি সূত্রে জানা গেছে, অভিযানের সময় তার কাছ থেকে ২ হাজার ৪০০ ভারতীয় রুপি, ৩ হাজার ২০০ বাংলাদেশি টাকা, একটি কষ্টিপাথর, বিভিন্ন রঙের ১৪৫টি আংটির পাথর এবং একটি ছোট ওয়েট মেশিন জব্দ করা হয়।
‎
‎২৫ বিজিবি ব্যাটালিয়নের ধর্মঘর কোম্পানি কমান্ডার সুবেদার আবু সিদ্দিক বলেন, আটক ব্যক্তির বিরুদ্ধে মাধবপুর থানায় আমাদের পক্ষ থেকে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

১০ ইন্টার্ন নিয়োগ দেবে ইজি ফ্যাশন, আবেদন ২২ অক্টোবর পর্যন্ত
  • ১২ অক্টোবর ২০২৬
এনটিআরসিএর নিয়োগ: গণিত ও দৈনন্দিন বিজ্ঞান বিষয়ের সিলেবাস ও …
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরির শিক্ষক-কর্মচারীদের অক্টোবরের বেতনের বিল সাবমিটের ন…
  • ১২ অক্টোবর ২০২৬
কারিগরি শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা
  • ১২ অক্টোবর ২০২৬
ডিএনএ পরীক্ষায় যাচ্ছে তাজমিনের পোশাক, ফরেনসিকে মোবাইল
  • ১২ অক্টোবর ২০২৬