বাংলাদেশিদের ভিসা নিয়ে সুখবর দিল ভারত

০৯ আগস্ট ২০২৫, ০৫:১৯ PM , আপডেট: ১২ আগস্ট ২০২৫, ০৪:৩৭ PM
ভারত - বাংলাদেশ পতাকা

ভারত - বাংলাদেশ পতাকা © ফাইল ফটো

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশি নাগরিকদের জন্য মেডিকেল ভিসার সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত গ্রহণ করেছে। রবিবার (১০ আগস্ট) থেকে কার্যকর হওয়ার কথা রয়েছে। এই সিদ্ধান্তে কলকাতা, মুম্বাই, চেন্নাই, হায়দ্রাবাদ, ব্যাঙ্গালোর ও দিল্লির ব্যবসায়ীরা নতুন আশার আলো দেখছেন।

প্রতিবছর প্রায় ৩৬ লাখ বাংলাদেশি চিকিৎসা, পর্যটন ও ব্যবসায়িক কাজে ভারতে যাতায়াত করতেন। কিন্তু ২০২৪ সালের ৫ আগস্টের পর ভিসা নীতির জটিলতায় বাংলাদেশের পর্যটক ও চিকিৎসাপ্রার্থীদের সংখ্যা কমে যায়, যার প্রভাব পড়ে ভারতীয় হাসপাতাল, হোটেল, পরিবহন ও খুচরা ব্যবসায় খাতে।

এই সিদ্ধান্তের ফলে পুনরায় বেশি সংখ্যক বাংলাদেশি ভারতে আসতে পারবে বলে আশা করা হচ্ছে। হাসপাতাল কর্তৃপক্ষ, হোটেল মালিক ও ব্যবসায়ীরা মনে করছেন, এর ফলে দুই দেশের মধ্যকার বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে। সূত্র: যমুনা টিভি

নিষেধাজ্ঞার মধ্যেই বড় দুঃসংবাদ পেলেন ভিনিসিয়ুস
  • ১২ অক্টোবর ২০২৬
ইউনিকো হাসপাতালে ২ পদে চাকরি, আবেদন অনলাইনে
  • ১২ অক্টোবর ২০২৬
রাজধানীর একটি বাসা থেকে নারীর ৪ টুকরো মরদেহ উদ্ধার
  • ১২ অক্টোবর ২০২৬
প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে চাকরি, আবেদন ২৪ অক্টোবর পর…
  • ১২ অক্টোবর ২০২৬
ময়মনসিংহ সীমান্তে বিজিবির গুলিতে যুবক নিহত
  • ১২ অক্টোবর ২০২৬
তালা ভেঙে নিজ কার্যালয়ে ঢুকলেন চুয়েটের নতুন ভিসি
  • ১২ অক্টোবর ২০২৬