ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশ

১৯ ডিসেম্বর ২০২৫, ১২:০৩ PM
ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্ট © সংগৃহীত

ইউনেক্স-সানরাইজ বাংলাদেশ ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টুর্নামেন্টে মিশ্র দ্বৈতের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। স্বাগতিক দলের তারকা শাটলার আল আমিন জুমার–ঊর্মি আক্তার জুটি ঘরের কোর্ট শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে ভারতের স্বস্তিক মাথারাসান–কীর্তি মাঞ্চালা জুটিকে হারিয়ে শেষ চারে জায়গা করে নেয়।

শুক্রবার (১৯ ডিসেম্বর) অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনালে তিন সেটের রোমাঞ্চকর লড়াইয়ে ২১–১৬, ১৯–২১ ও ২১–১৮ পয়েন্টে জয় পায় জুমার–ঊর্মি। ম্যাচের শুরুতে প্রথম সেটে তুলনামূলক সহজ জয় পেলেও দ্বিতীয় সেটে একসময় এগিয়ে থেকেও মাত্র দুই পয়েন্টের ব্যবধানে সেটটি হারায় বাংলাদেশের জুটি। ফলে ম্যাচের ভাগ্য গড়ায় তৃতীয় ও নির্ধারণী সেটে।

শেষ সেটে দুই দলের মধ্যে চলে হাড্ডাহাড্ডি লড়াই। কখনো বাংলাদেশ এগিয়ে যায়, কখনো ভারত সমতা ফেরায়। শেষ পর্যন্ত চাপ সামলে তিন পয়েন্টের ব্যবধানে সেটটি নিজেদের করে নিয়ে সেমিফাইনালের টিকিট নিশ্চিত করে জুমার–ঊর্মি।

ম্যাচ শেষে আল আমিন জুমার বলেন, ‘জয়ের মধ্য আছি ভীষণ খুশি। গতকাল বিকেলে দ্বৈতে কোয়ার্টার ফাইনালে উঠেছি, আর আজ সকালে মিশ্র দ্বৈতে সেমিফাইনালে উঠলাম। টানা ম্যাচ খেলার চাপ শরীরে পড়ছে, তবে জয়ের আনন্দে সব ভুলে সামনে তাকিয়ে আছি। বিকেলে আবার ঊর্মিকে নিয়ে ফাইনালে ওঠার লড়াইয়ে নামতে হবে। সবাই দোয়া করবেন।’

ঊর্মি আক্তার বলেন, ‘জুমারের সঙ্গে ছয়–সাত বছর ধরে একসঙ্গে খেলছি। দীর্ঘদিনের জুটি হওয়ায় আমাদের বোঝাপড়াটা ভালো। এর আগেও আন্তর্জাতিক টুর্নামেন্টে পদক জিতেছি। ঘরের মাঠে এখন সেমিফাইনালে উঠে। ছিসবাই দোয়া করবেন যেন চ্যাম্পিয়ন হতে পারি।’

জোড়া গরু জবাই করে জাবি ভিসি, প্রো-ভিসি ও কোষাধ্যক্ষকে সংবর্…
  • ১১ অক্টোবর ২০২৬
বেরিয়ে আসলো তাজমিনের কক্সবাজার যাওয়ার কারণ , যাওয়ার পর তার …
  • ১০ অক্টোবর ২০২৬
ধর্ম অবমাননার অভিযোগে রুয়েটের আইএপি সদস্য বহিষ্কার
  • ১০ অক্টোবর ২০২৬
দানবীর ড. সৈয়দ রাগীব আলীকে সংবর্ধনা দিল লিডিং ইউনিভার্সিটি
  • ১০ অক্টোবর ২০২৬
জনস্বাস্থ্যকে অগ্রাধিকার দিয়ে ড্যাফোডিলে শুরু হলো ‘সাসটেইনে…
  • ১০ অক্টোবর ২০২৬
বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবস: মানসিক সুস্থতা হোক বিএনপি সরকা…
  • ১০ অক্টোবর ২০২৬