সেভ দ্য চিলড্রেনে চাকরি, আবেদন ১৫ সেপ্টেম্বর পর্যন্ত

০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩১ PM , আপডেট: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৬ PM
সেভ দ্য চিলড্রেন

সেভ দ্য চিলড্রেন © টিডিসি ফাইল ছবি

আন্তর্জাতিক বেসরকারি উন্নয়ন সংস্থা সেভ দ্য চিলড্রেনে কো-অর্ডিনেটর সাপ্লাই চেইন পদে জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ঢাকায় স্থায়ী মেয়াদের পাঁচ বছরের চুক্তিতে একজনকে নিয়োগ দেওয়া হবে। 

আগ্রহী প্রার্থীদের আগামী ১৫ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানের নাম: সেভ দ্য চিলড্রেন

পদের নাম: কো-অর্ডিনেটর-সাপ্লাই চেইন 

পদসংখ্যা: ১টি

চাকরির ধরন: ফিক্সড টার্ম রেগুলার (৫ বছর)

কর্মস্থল: ঢাকা

শিক্ষাগত যোগ্যতা: ম্যানেজমেন্ট, ইঞ্জিনিয়ারিং, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন, সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট অথবা সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার্স ডিগ্রি থাকতে হবে।

অভিজ্ঞতা: ক্রয় ও সাপ্লাই চেইন ব্যবস্থাপনায় কমপক্ষে পাঁচ বছরের সংশ্লিষ্ট অভিজ্ঞতা থাকতে হবে। সোর্সিং, টেন্ডারিং, বিড মূল্যায়ন, চুক্তি ব্যবস্থাপনা এবং সরবরাহকারী ব্যবস্থাপনায় বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। ক্রয়সংক্রান্ত কমপ্লায়েন্স, অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, অর্থের সর্বোত্তম ব্যবহার এবং ক্রয় কার্যক্রমের সক্ষমতা পরিমাপক সম্পর্কে ভালো ধারণা থাকতে হবে।

আরও দেখুন: ইসলামী বিশ্ববিদ্যালয়ে ৩৭ পদে নিয়োগ

ক্রয় পরিকল্পনা, বাজার বিশ্লেষণ এবং পারচেজ অর্ডার ও ক্রয়সংক্রান্ত পাইপলাইন পর্যবেক্ষণের অভিজ্ঞতা থাকতে হবে। ক্রয়সংক্রান্ত তথ্য বিশ্লেষণ, প্রবণতা শনাক্ত করা এবং ব্যবস্থাপনার সিদ্ধান্ত গ্রহণে সহায়কভাবে ফলাফল উপস্থাপনের সক্ষমতাও প্রয়োজন।

আবেদনের নিয়ম: আগ্রহী প্রার্থীদের একটি ডকুমেন্ট হিসেবে কভার লেটার ও হালনাগাদ সিভি জমা দিতে হবে। আবেদনের সঙ্গে বর্তমান পারিশ্রমিক এবং প্রত্যাশিত বেতন সম্পর্কে তথ্য দিতে হবে।

অনলাইনে আবেদন ও বিস্তারিত চাকরির বিবরণ এখানে দেখুন।

আবেদনের শেষ তারিখ: ১৫ সেপ্টেম্বর ২০২৬।

তথ্যসূত্র: সেভ দ্য চিলড্রেনের নিয়োগ বিজ্ঞপ্তি।

ফেনীতে কিশোর গ্যাং বিরোধী অভিযানে আটক ৩৮, মুচলেকায় ছাড়া পেল…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
‘ডমেস্টিক থ্রি’ টুর্নামেন্টে ৬ ফ্র্যাঞ্চাইজির আইকন প্লেয়ার …
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
নতুন টুর্নামেন্টের কাঠামো ঘোষণা বিসিবির
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
আজ বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
কমিটি বিলুপ্তির পর বহিষ্কার হলেন তিতুমীর ছাত্রদলের সাবেক আহ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
পুলিশ ভেরিফিকেশনে প্রার্থী বাদের প্রতিবাদে চাকসুর বিক্ষোভ
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬