ফের বাড়ল দাখিলের ফরম পূরণের সময়

২৭ জানুয়ারি ২০২৬, ০১:০৯ PM , আপডেট: ২৭ জানুয়ারি ২০২৬, ০১:০৯ PM
মাদরাসা শিক্ষা বোর্ড

মাদরাসা শিক্ষা বোর্ড © সংগৃহীত

দাখিল পরীক্ষা ২০২৬-এর ফরম পূরণের সময় আরও এক দফা বাড়ানো হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষার্থীরা আগামী ৩০ জানুয়ারি পর্যন্ত ফরম পূরণ করতে পারবেন। একইসঙ্গে অনলাইনে বোর্ড ফি জমা দেওয়ার সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

মঙ্গলবার (২৭ জানুয়ারি) মাদরাসা শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিটি মাদরাসা শিক্ষা বোর্ড অনুমোদিত সব মাদরাসার সুপারিটেনডেন্ট ও অধ্যক্ষকে অবগত করতে দেয়া হয়েছে।

এতে জানানো হয়, দাখিল পরীক্ষা ২০২৬ এর বিলম্ব ফিসহ ফরম পূরণের সময় ৩০ জানুয়ারি পর্যন্ত বর্ধিত করা হলো। ফি পরিশোধ করা যাবে ৩১ জানুয়ারি পর্যন্ত। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট মাদরাসা প্রধান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ শেষ করবেন। ফরমপূরণের বিজ্ঞপ্তিতে উল্লিখিত অন্যান্য শর্ত এবং নির্দেশনা অপরিবর্তিত থাকবে।

এর আগে ৩০ ডিসেম্বর বোর্ডের প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী ৩১ ডিসেম্বর থেকে ১০ জানুয়ারি পর্যন্ত এ ফরম পূরণ চলে। যা বাড়িয়ে ২৪ জানুয়ারি পর্যন্ত করা হয়।

স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর নিয়ে সংবাদ সম্মেলন আজ
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কিশোর অপরাধ দমনে আড্ডা থেকে ৩১ কিশোর আটক, মুচলেকায় ছাড়
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬