২৭২ আসনে মনোনয়ন দাখিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ

২৯ ডিসেম্বর ২০২৫, ০৯:০৫ PM
ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো

ইসলামী আন্দোলন বাংলাদেশের লোগো © সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মনোনয়ন দাখিলের শেষ দিনে ২৭২ আসনে মনোনয়নপত্র দাখিল করেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ সোমবার (২৯ ডিসেম্বর) রাতে এক বিবৃতির মাধ্যমে এ তথ্য জানান দলটি।

বিবৃতিতে বলা হয়, শীর্ষ নেতৃবৃন্দের মধ্যে সিনিয়র নায়েবে আমীর মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম, শায়েখে চরমোনাই বরিশাল-৫ ও ৬, নায়েবে আমীর মাওলানা আব্দুল আউয়াল খুলনা-৩, প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মোসাদ্দেক বিল্লাহ আল মাদানী ঢাকা-৪, মহাসচিব মাওলানা ইউনুছ আহমদ খুলনা-৪, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান গাজীপুর-৫, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম কুমিল্লা-২, অধ্যক্ষ মাওলানা শেখ ফজলে বারী মাসউদ ঢাকা-১১।

এছাড়া সহকারী মহাসচিব কে এম আতিকুর রহমান মুন্সিগঞ্জ-১, মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম কুমিল্লা-৩, সৈয়দ এসহাক মুহাম্মাদ আবুল খায়ের বরিশাল-৪, সাংগঠনিক সম্পাদক শাহ ইফতেখার তারিক ঢাকা-৯ এ মনোনয়নপত্র দাখিল করেছেন। 

একই সাথে আসন সমঝোতার আলোচনা অব্যাহত রয়েছে বলে বিবৃতিতে জানানো হয়।

গাইবান্ধায় ৪০ বস্তা সার মজুদের দায়ে ডিলারকে জরিমানা
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
আগামীকাল ফেনী যাচ্ছেন প্রধানমন্ত্রী, থাকছে যেসব কর্মসূচি
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
স্তন ক্যান্সারের ৫ ধাপ: কোন পর্যায়ে কী ঘটে, কতটা ছড়ায়—যা জা…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
কুয়েটের ৪র্থ সমাবর্তনে উপস্থিত থাকবেন রাষ্ট্রপতি মির্জা ফখর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
জবি উপাচার্যের নামে ভুয়া ফেসবুক-হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট, সতর…
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬
রাত নামলেই মৃত্যুফাঁদ মোবারকগঞ্জ রেলস্টেশনে
  • ৩০ সেপ্টেম্বর ২০২৬